• Home
  • দেশ
  • আনুষ্ঠানিকভাবে জেডিউতে যোগ নীতিশের পুত্র নিশান্ত কুমারের

আনুষ্ঠানিকভাবে জেডিউতে যোগ নীতিশের পুত্র নিশান্ত কুমারের

Image

দেবজিৎ মুখার্জি: বিহারের রাজনীতিতে নতুন মোড়! বলা ভালো, নয়া জামানা। যাবতীয় জল্পনার অবসান ঘটলো! অবশেষে আনুষ্ঠানিকভাবে জেডিউতে যোগ দিলেন নীতিশ কুমারের পুত্র নিশান্ত কুমার। দলে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এই ব্যাপারে সবটা জানান। তাঁর বক্তব্য, তিনি দল ও জনগণের আস্থা পূরণের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করার কাজও করবেন। তাঁর দলে যোগ দেওয়ায় খুশি হয়েছেন অনেকে। তবে প্রশ্ন উঠছে যে নিশান্ত কুমার কি বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী?

সম্প্রতি, নীতিশ কুমারের তরফ থেকে মনোনয়ন জমা দেওয়া হয়েছে রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হিসেবে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে তিনি যদি প্রার্থী হন তাহলে বিহারের মুখ্যমন্ত্রীর সিংহাসনে কে বসবেন? অনেকে এই দাবি করছিলেন যে পুত্র নিশান্ত কুমার বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন। এই আবহে রবিবার আনুষ্ঠানিকভাবে দলের সদস্য হলেন নিশান্ত কুমার। 

দলে যোগ দিয়ে নীতিশপুত্রের বক্তব্য, “আমার তরফ থেকে চেষ্টা করা হবে একজন সক্রিয় সদস্য হয়ে দলের জন্য কাজ করার।” এর সঙ্গে নীতিশ কুমারের রাজ্যসভায় যাওয়া প্রসঙ্গেও নিজের বক্তব্য জানান। নিশান্ত কুমার বলেন, “রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমার বাবা। সম্মান জানিয়েছি ওনার ব্যক্তিগত সিদ্ধান্তকে। আমরা কাজ করবো তাঁর নির্দেশে।” তাঁর সংযোজন, “আমার তরফ থেকে কাজ করা হবে দলের ও জনগণের আস্থা পূরণের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে।” নীতিশপুত্রের দলে যোগ দেওয়ায় খুশি হয়েছেন দলের প্রবীণ নেতারাও। তাঁরাও স্বাগত জানিয়েছেন নিশান্তকে। তাঁদের বক্তব্য, “দলীয় কর্মীদের ইচ্ছেকে তুলে ধরছে নিশান্তের দলে যোগদান।”

নিশান্ত কুমারের বয়স বর্তমানে ৫০। ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকার পাশাপাশি তিনি এমএনসিতে চাকরিও করেছেন। তবে এতদিন পর্যন্ত রাজনীতিতে আগ্রহ দেখার নেই। যদিও দলের একাংশ একাধিকবার দাবি করেন যে তিনিই নীতিশ কুমারের রাজনৈতিক উত্তরসূরি হবে তাঁর পরে। কিন্তু বাবা-ছেলে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোন মন্তব্য করেননি। প্রসঙ্গত, নীতিশ কুমারের মনোনয়ন জমাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে পৌঁছে গিয়েছে বিহারে। বিজেপি ও জেডিইউকে খোঁচা দেওয়া হয়েছে আরজেডির তরফ থেকে। এবার দেখার বিষয় যে আগে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top