• Home
  • জেলার খবর
  • লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে চা শ্রমিকদের উপর অন্যায়ের অভিযোগ নির্মলার, প্রতিবাদ দলীয় সাংসদদের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে চা শ্রমিকদের উপর অন্যায়ের অভিযোগ নির্মলার, প্রতিবাদ দলীয় সাংসদদের

Image

দেবজিৎ মুখার্জি: ভোটের আগে একাধিক ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি। তার মাঝে বুধবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। 

কী ঘটেছে? বুধবার ফিন্যান্স বিলের ওপর জবাবি ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন যে বাংলার চা বাগানের শ্রমিকদের উপর অন্যায় করছে তৃণমূল কংগ্রেস। তিনি এও দাবি করেন যে রাজ্যের তরফ থেকে চালু করা হয়নি কেন্দ্রের চা শ্রমিকদের প্রকল্প থেকে শুরু করে আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প।

এরপরই প্রতিবাদ জানান ঘাসফুল শিবিরের সাংসদরা, যা ঘিরে হইচই পড়ে যায় সংসদে। তৃণমূল কংগ্রেস পাল্টা কেন্দ্রের দিকে অভিযোগের আঙুল তোলে। তাদের বক্তব্য, কেন্দ্রয় বরং রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখেছে এবং ভোটের আগে বাংলাকে ইচ্ছাকৃত টার্গেট করা হচ্ছে। তাদের অভিযোগ, ভুল তথ্য দিয়ে সংসদকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এদিন লোকসভায় উপস্থিত ছিলেন সৌগত রায়, প্রতিমা মণ্ডল, জুন মালিয়ারা।

Releated Posts

ভোট গণনার আগে শীর্ষ আদালতে ধাক্কা তৃণমূলের!

নির্বাচন কমিশনের গত ১৩ এপ্রিলের নির্দেশিকা বহাল রইল। অর্থাৎ খারিজ করে দেওয়া হল ঘাসফুল শিবিরের আবেদন। কোনও বাধা…

ByByDebojit Mukherjee May 2, 2026

ভোট পরবর্তী হিংসা ঠেকাতে আরও কড়া কমিশন!

নির্বাচনী কর্তারা জানিয়েছেন, যতদিন দরকার তাদের রাখা হতে পারে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, “আমরা প্রতিশ্রুতিবদ্ধ ভোট-পরবর্তী সময়ে…

ByByDebojit Mukherjee May 2, 2026

দীর্ঘসময়ের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন সুজিত, কী বললেন?

সুজিত বসু বলেন, “পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তরফ থেকে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আমার নাম নেই তাতে। ডেকে…

ByByDebojit Mukherjee May 1, 2026

“নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা” মমতার দীর্ঘক্ষণ স্ট্রংরুমে থাকা নিয়ে বললেন শুভেন্দু

তাঁর বক্তব্য, “কেউ স্ট্রংরুমে ৪ ঘণ্টা থাকতে পারে না। নিয়ম বহির্ভূত কাজ করেছেন এখানকার আধিকারিকরা।” বিজেপি প্রার্থীর অভিযোগ,…

ByByDebojit Mukherjee May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top