দেবজিৎ মুখার্জি: বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন। এরপরই কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয় ইরানে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে। তাতে বলা হয়েছে যে শীঘ্রই সেই দেশ ছেড়ে বেরিয়ে আসতে।
নির্দেশিকায় বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইরানে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের নির্দেশ দেওয়া হচ্ছে, যেভাবে সম্ভব দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে আসুন আপনারা। কোন পথে ছাড়বেন, সেটা বিস্তারিতভাবে জানতে যোগাযোগ করুন দূতাবাসের সঙ্গে। তাদের পরামর্শ ছাড়া অগ্রসরের চেষ্টা করবেন না কোনও আন্তর্জাতিক সীমান্তের দিকে।”
এদিন সকালে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমি গ্রহণ করেছি পাক প্রধান মন্ত্রী শাহবাজ শরীফ সহ সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরের দেওয়া এক প্রস্তাব। প্রস্তাব অনুসারে, ইরানের সঙ্গে দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। পরবর্তীতে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী।” প্রসঙ্গত, দূতাবাস যেই হেল্পলাইন নম্বরগুলি চালু করেছে, সেগুলি হল +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯। উল্লেখ্য, ইরানে মারণ হামলা ঘোষণার পর কেন্দ্রের তরফ থেকে নির্দেশিকা জারি করে সেখানে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছিল কোনমতে যেন তাঁরা নিজেদের ঘর থেকে না বেরোন।



By












