• Home
  • দেশ
  • জুন মাসের ২১ তারিখে নতুন করে নেওয়া হবে নিট

জুন মাসের ২১ তারিখে নতুন করে নেওয়া হবে নিট

Image

দেবজিৎ মুখার্জি: প্রতীক্ষার অবসান! ঘোষণা করে দেওয়া হল নিট পরিক্ষার নতুন দিনক্ষণ। জুন মাসের ২১ তারিখে নতুন করে পরীক্ষা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ এই ঘোষণাটি করে দেওয়া হলো ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফ থেকে। 

গত ৩ মে গোটা দেশে হয়েছিল নিট ইউজি পরীক্ষা। তবে তা শেষ হতেই জনসম্মুখে আসে নানা রাজ্যে প্রশ্নফাঁসের অভিযোগ। বিশেষ করে বিস্ফোরক তথ্য উঠে আসে রাজস্থানে তদন্তে। অভিযোগ, একাধিক পরীক্ষার্থীর হাতে, পরীক্ষার অন্তত ১ মাস আগে, সম্ভাব্য প্রশ্নপত্র পৌঁছে গিয়েছিল। তদন্তকারীদের বক্তব্য, মূল পরীক্ষার সঙ্গে পুরো মিলে গিয়েছে সেই তথাকথিত প্রশ্নপত্রের একাধিক প্রশ্নই। শুধু প্রশ্ন নয়, মিলেছে উত্তর বিকল্পও। 

ঘটনাকে ঘিরে আলাদা মাত্রায় পৌঁছে যায় রাজনৈতিক তরজা। মোদি সরকারকে নিশানা করে আক্রমণ করে বিরোধীরা। অবশেষে চাপে পড়ে নিট ইউজি ২০২৬ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফ থেকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দায়িত্ব দেওয়া হয় ঘটনার তদন্তের। পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছিল। 

এরপর থেকেই প্রশ্ন ঘোরাফেরা করছিল যে কবে ফের পরীক্ষা নেওয়া হবে। অবশেষে তা জানিয়ে দিল এনটিএ। ২১ জুন পরীক্ষা নেওয়া হবে। আগেই এনটিএর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ফের পরীক্ষা দেওয়ার জন্য পড়ুয়াদের আর নতুন করে আবেদন করতে হবে না বা আলাদা করে দিতে হবে না কোনও ফি। পরীক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হবে আগেরবার পরীক্ষার জন্য জমা করা অর্থও। ফের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে নয়া পরীক্ষার জন্য, যা পাওয়া যাবে এনটিএ ওয়েবসাইট থেকে। যদিও এখনও জানা যায়নি, তা কবে থেকে পাওয়া যাবে।

Releated Posts

রাম মন্দিরের প্রনামি দুর্নীতি কাণ্ডে সিট তদন্ত পড়ল পঞ্চম দিনে

রাম মন্দিরের প্রনামি দুর্নীতির ঘটনায় রামমন্দির চত্বরে নিয়মিত যাচ্ছেন বিশেষ তদন্তকারী দলের (সিট) তদন্তকারীরা। জিজ্ঞাসাবাদ করছেন ট্রাস্টি এবং…

ByByHafizur Rahaman Jun 19, 2026

“নিট প্রস্তুতিতে পরীক্ষার্থীদের খরচ কেন্দ্রের বরাদ্দের মতো” বিস্ফোরক রাহুল

রাহুল আরো বলেন, “একসঙ্গে কাজ করতে হবে আমাদের। নিশ্চিত করতে হবে, যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়ে দেশের…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top