দেশজুড়ে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা বা নিট (NEET UG Exam) পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ কারচুপি ও প্রশ্নফাঁস মুক্ত (Paper Leak Proof) করা হয়েছে বলে সুপ্রিম কোর্টে বড় দাবি জানাল কেন্দ্র সরকার। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে কেন্দ্রের সিকিউরিটি ট্র্যাকিং পর্যন্ত পুরো ব্যবস্থার আধুনিক রূপরেখা আদালতের সামনে পেশ করা হয়েছে।
কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা (Solicitor General Tushar Mehta) জানান, নিটের প্রশ্নপত্র বহনকারী গাড়িতে অত্যাধুনিক GPS Technology ব্যবহার করা হচ্ছে, যা রিয়েল টাইমে গাড়ির প্রতিটি মুহূর্তের গতিবিধি নজরদারি করে।
প্রশ্নপত্র নিরাপত্তা ও গোপনীয়তায় নতুন পদক্ষেপ
প্রশ্নফাঁস রুখতে এবং পরীক্ষা প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে একাধিক প্রশাসনিক সংস্কার আনা হয়েছে। কেন্দ্রের পেশ করা তথ্যানুযায়ী:
- জিপিএস ট্র্যাকিং: প্রশ্নপত্র পরিবহনের পুরো ট্রানজিট রুটে রিয়েল-টাইম জিপিএস ট্র্যাকিং বাধ্যতামূলক করা হয়েছে।
- মাল্টিপল মডারেটর: Question Bank তৈরিতে একাধিক মডারেটরকে অন্তর্ভুক্ত করা হলেও, কোন সেটটি চূড়ান্ত পরীক্ষায় আসবে তা কারও জানা থাকবে না।
- উচ্চ পর্যায়ের প্রযুক্তি: প্রশ্নপত্রের নিরাপত্তা বজায় রাখতে বহুস্তরীয় এনক্রিপশন ও গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ও UPSC মডেলের নির্দেশ
কেন্দ্রের দাবি শুনলেও শীর্ষ আদালতের পিএস নরসিংহ ও বিচারপতি অলোক আরাধ্যের বেঞ্চ Radhakrishnan Committee-র রিপোর্টে উঠে আসা প্রাতিষ্ঠানিক ত্রুটিগুলির স্থায়ী সমাধান দাবি করেছে।
সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানায়, “UPSC যে নিখুঁত পদ্ধতিতে সর্বভারতীয় পরীক্ষা পরিচালনা করে, National Testing Agency (NTA)-কে ঠিক সেই কাঠামো ও আধুনিক প্রযুক্তি গ্রহণ করতে হবে।” আদালত নির্দেশ দিয়েছে বিশেষজ্ঞ টিম গঠন করে আগামী ৩ সপ্তাহের মধ্যে নতুন হলফনামা জমা দিতে।
________



By











