• Home
  • জেলার খবর
  • “অবৈধভাবে জমা পড়েছে প্রায় ৩০০০০ ফর্ম ৬” বিস্ফোরক কারচুপির অভিযোগ অভিষেকের

“অবৈধভাবে জমা পড়েছে প্রায় ৩০০০০ ফর্ম ৬” বিস্ফোরক কারচুপির অভিযোগ অভিষেকের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: সোমবার প্রচার মিটিয়ে কলকাতায় মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বৈঠক করেন মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তিনি। বৈঠক শেষে ঘাসফুল শিবিরের সেনাপতি বিস্ফোরক কারচুপির অভিযোগ তোলেন। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “আজ সকাল থেকে ৬-৭ ঘণ্টায় অবৈধভাবে জমা পড়েছে প্রায় ৩০০০০ ফর্ম ৬। এই ফর্ম ৬ জমা পড়েছে যাদের বিহার, উত্তরপ্রদেশে ভোটার তালিকায় নাম আছে, এমন ভোটারের নামে।”

অভিষেকের আরও দাবি, “ফর্ম-৬ কমিশনের নিয়ম মেনে জমা পড়লে, কমিশনের অফিসে থেকে তা জমা দিতে হয় কমপক্ষে ৬০০ জনকে সশরীরে। আমরা কমিশনকে বলেছি ২৪ ঘণ্টার সিসিটিভি ফুটেজ সামনে আনতে। তাহলেই তো সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কোনও উত্তর দিতে পারেনি এই ব্যাপারে কমিশন।” অমিত মাল্যবের নির্দেশে দিল্লি থেকে পুরো বিষয়টি হচ্ছে বলে তিনি দাবি করেন।

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন অভিষেক। তাঁর বক্তব্য, “দেশের নির্বাচন কমিশন ও অমিত শাহ বাংলার পুরো ডেমোগ্রাফি বদলে দিতে চাইছে। তালিকা প্রকাশ করুক কমিশন কতজন বাংলাদেশি ও রোহিঙ্গা খুঁজে পেয়েছে। অমিত শাহ বর্ডারের দায়িত্বে রয়েছেন। আর এখানে মমতা ব্যানার্জিকে দোষ দিচ্ছে। তাহলে কিভাবে বাংলাদেশী ধরা পড়ছে বিজেপি শাসিত রাজ্যে? সেখানে তো দায়িত্বে রয়েছে বিজেপি সরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top