• Home
  • জেলার খবর
  • অভয়ার মাকে জেতাতে কলতানকে প্রার্থী প্রত্যাহারের অনুরোধ নারায়ণের

অভয়ার মাকে জেতাতে কলতানকে প্রার্থী প্রত্যাহারের অনুরোধ নারায়ণের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: পানিহাটি থেকে এবার ভোটে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে হত্যা হওয়া মহিলা চিকিৎসকের মায়ের। সেই ব্যাপারে বামেদের তোপ দাগলেন, একটা সময়ে তাদের হয়ে প্রচারে দেখা যাওয়া, চিকিৎসক নারায়ন বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি, তিনি যোগ দিয়েছেন বিজেপিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা থেকে। তাঁর মতে, নাম প্রত্যাহার করা উচিত সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের।

নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কলতানকে বলব প্রত্যাহার করে নিও তোমার প্রার্থী পদ। ও আমার খুব ঘনিষ্ঠ। আমি ওকে বলবো পানিহাটি থেকে জেতাতেই হবে অভয়ার মাকে। আমাদের সকলের দায়িত্ব এটা। আমাদের নিশ্চিত করতে হবে যাতে ভোট কাটাকুটিতে সুবিধা না পায় তৃণমূল।” সিপিএম প্রার্থীর পিতার কাছে তাঁর অনুরোধ, “ছেলেকে বোঝান যাতে প্রত্যাহার করে নেয় ও।” প্রত্যাহার করা উচিত ঘাসফুল শিবিরের প্রার্থী তীর্থঙ্কর ঘোষেরও বলে তাঁর মত।

প্রার্থী হতে চাওয়াই বিভিন্ন মহল থেকে সমালোচনার শিকার হচ্ছেন অভয়ার মা, বিশেষ বাম মহল থেকে। যদিও অভয়ার মা-বাবার বক্তব্য, বামেদের জন্যই দেরি হয়েছে বিচার পেতে। এমনকি তাঁরা কটাক্ষ করেছেন নারায়ণ বন্দ্যোপাধ্যায়কেও। তবে চিকিৎসক এতে রাগ করেননি। তাঁর বক্তব্য, “আমি ওনাদের সিদ্ধান্তের পাশে আছি। এখন পরিবর্তন চাই, একটাই স্বর রাজ্যে। সেই কারণে তাঁরা যদি নির্বাচনে দাঁড়ান, তাহলে পানিহাটিবাসীর দায়িত্ব তাঁকে জেতানোর।” সিপিএম প্রার্থীর উদ্দেশ্যে তাঁর বক্তব্য, এমন কোনও কথা নেই যে প্রার্থী হতেই হবে। তা না হয়েও মানুষের কাজ করা যায়।

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top