• Home
  • জেলার খবর
  • সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ হাই কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতির

সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ হাই কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতির

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি শহিদুল্লাহ মুন্সির। তবে তিনি একা নন, তালিকায় নেই তাঁর স্ত্রী ও দুই ছেলের নামও। বিষয়টি নিয়ে কোর্টপাড়ায় চরম উত্তেজনা ছড়িয়েছে।

শহিদুল্লাহ মুন্সি এন্টালি বিধানসভা কেন্দ্রের ভোটার। প্রথমে তাঁর নাম ছিল ‘বিবেচনাধীন’ তালিকায়। পরে দেখা যায় যে তাঁর নাম সোজা বাদ দেওয়া হয়েছে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায়। তাঁর বক্তব্য, শুনানিতে তিনি পাসপোর্ট জমা দিয়েছিলেন এবং জমা দিতে চেয়েছিলেন একাধিক নথি। তবে সেগুলি নেওয়া হয়নি বলে অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ। তিনি জানান যে এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে তাঁকে আশ্বাসও দেওয়া হয়েছিল তাঁর পরিচয় জানার পর।

তবে পরে শহিদুল্লাহ মুন্সির পরিবারের নাম রাখা হয় ‘আন্ডার অ্যাডজুডিকেশনে’ প্রথম তালিকায় এবং পুরোপুরি বাদ পড়ে যায় তাঁর নাম সাপ্লিমেন্টারি তালিকায়। তিনি তৈরি হচ্ছেন ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার। কিন্তু অবসরপ্রাপ্ত বিচারপতির সংশয় রয়েছে বিষয়টি নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top