• Home
  • জেলার খবর
  • “নন্দীগ্রামে রেল লাইনের কাজ শেষ করে রেলে চড়ানোর দায়িত্ব আমার” প্রতিশ্রুতি শুভেন্দুর

“নন্দীগ্রামে রেল লাইনের কাজ শেষ করে রেলে চড়ানোর দায়িত্ব আমার” প্রতিশ্রুতি শুভেন্দুর

Image

দেবজিৎ মুখার্জি, পূর্ব মেদিনীপুর: দরজা খটখটাচ্ছে বিধানসভা নির্বাচন। আগামী ২৩ তারিখ প্রথম দফার ভোট। ইতিমধ্যেই নির্বাচনকে ঘিরে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে সকল দলের। প্রথম দফায় যেই হাই ভোল্টেজ আসনগুলিতে ভোট রয়েছে, তার মধ্যে অন্যতম নন্দীগ্রাম। এই বিষয়টি সামনে রেখে শনিবার নন্দীগ্রামে সকাল থেকে রাত পর্যন্ত সাতটি কর্মসূচি রেখেছেন সেখানকার ও ভবানীপুরের বিজেপি প্রার্থী, তথা বিরোধী দলনেতা, শুভেন্দু অধিকারী। 

প্রথমে শুভেন্দু অধিকারী সভা করেন নন্দীগ্রামের আমদাবাদের সুবদী মঙ্গেশ্বরী মন্দির প্রাঙ্গণে। সেই সভা থেকে তিনি বলেন, “গোটা রাজ্য ঘুরতে হচ্ছে আমাকে। তাই আমি বেশি সময় দিতে পারছি না। ভরসা আছে আপনাদের উপর। যেভাবে ২০২১ সালে পাশে ছিলেন, এবারও সেভাবে পাশে থেকে জেতান বিপুল ভোটে।”

নিজের বক্তব্যে একাধিক প্রতিশ্রুতি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “জেতার পর নন্দীগ্রামে রেল লাইনের কাজ শেষ করে রেলে চড়ানোর দায়িত্ব আমার। রেল লাইনের জন্য ভূমিদাতাদের প্রায় ১০০০ চাকরি পেয়েছে। এখনো চাকরি পায়নি প্রায় ৪০০ জন। জেতার পর আমি তাদের চাকরির ব্যবস্থা করব। পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করব নন্দীগ্রামে রেলে কাজের জন্য।” তাঁর সংযোজন, “আমি নন্দীগ্রামের বাসিন্দা। থাকি ভাড়া বাড়িতে। দুটি জায়গা কিনেছিলাম নন্দীগ্রামে। একটি সোনাচুড়ায়, সেখানে রামমন্দির নির্মাণ হবে এবং আরেকটি ভাঙ্গাবেড়িয়ায়। শহীদ মিনার গড়ে তুলেছি সেখানে। আমাকে জেতাতে হবে নন্দীগ্রামে সনাতনীদের শান্তিতে রাখতে।”

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top