• Home
  • দেশ
  • “আমার অর্ডার চলে!” হরিয়ানার বিজেপি মন্ত্রী অনিল ভিজের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

“আমার অর্ডার চলে!” হরিয়ানার বিজেপি মন্ত্রী অনিল ভিজের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

Image

দেবজিৎ মুখার্জি: ‘মেরা অর্ডার সারে হরিয়ানা মে চলতা হ্যায়!’ অর্থাৎ, “গোটা হরিয়ানায় আমার অর্ডার চলে!” ঠিক এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা অনিল ভিজ। কী ব্যাপারে এমন মন্তব্য গেরুয়া শিবিরের এই নেতার? এক মহিলা আইপিএস অফিসারের মুখের উপর এমন জবাব দিলেন তিনি। কী কারণে? তিনি এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টরকে, এক জমি কেন্দ্রিক মামলায়, সাসপেন্ড করার নির্দেশ মানেননি বলে।

পুরো বিষয়টি কি? একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কৈথালের ডিএসপি উপাসনার সঙ্গে অনিল ভিজ চড়া সুরে হিটেড এক্সচেঞ্জ। কৈথালের এক বাসিন্দা এক জমি কেন্দ্রিক মামলায় নালিশ করেছিলেন এএসআইয়ের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে একটি বৈঠক বসে গ্রিভান্স রিড্রেসাল কমিটির। সেখানে ডিএসপিকে অনিল ভিজ নির্দেশ দেন অভিযুক্ত জুনিয়র পুলিশকর্মীকে সাসপেন্ড করার। কিন্তু ডিএসপি জানান তিনি তা করতে পারবেন না। কারণ এটি তাঁর এক্তিয়ারের বাইরে। 

তিনি বলেন, “যেহেতু ওই এএসআই পাশের জেলার, তাই তাঁকে সাসপেন্ড করার আইনি ক্ষমতা তাঁর নেই। সেটা দিতে পারেন কুরুক্ষেত্রের এসপি।” এই মন্তব্য শুনে ক্ষুব্ধ হন অনিল ভিজ এবং তাঁকে চলে যেতে বলেন। পাশাপাশি এটাও বলেন, “প্রত্যেক ব্যাপারে আপনি এমন করেন। ওকে সাসপেন্ড করতে হবে, এটা আমার আদেশ। লিখুন ডিজিপিকে। আমি বলছি, আপনাকে শুধু আমার আদেশ পালন করতে হবে।” অবশেষে তিনি রাজি হন ডিজিপিকে লিখিতভাবে মহিলা অফিসারকে সাসপেনশনের আদেশের কথা জানাতে। অভিযোগকারীও পুলিশ অফিসারের উদ্দেশ্যে বলেন, “আপনি প্রত্যেকবার এমন করেন ম্যাডাম।” তার মাঝে ঝামেলা মেটাতে কৈথালের ডেপুটি কমিশনার অপরাজিতা ঢুকতে মহিলা ডিএসপিকে ধমকান অনিল ভিজ এবং এভাবে তিনি বিতর্কে জড়ান।

এই ভাইরাল ভিডিও জনসম্মুখে আসতেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই অনেকরকম কথা বলছেন ঘটনা নিয়ে। তবে এমন মন্তব্যের জেরে যে অস্বস্তিতে পড়েছে হরিয়ানা বিজেপি, তা না বললেও চলে। এবার দেখার বিষয় যে এর জল কতদূর গড়ায়। শেষ পর্যন্ত কি হয়, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top