• Home
  • জেলার খবর
  • তৃণমূলে যোগ মইনুলের, তুললেন হুমায়ুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

তৃণমূলে যোগ মইনুলের, তুললেন হুমায়ুনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রেজিনগরের প্রতাপ সঙ্ঘ ময়দানের সভায়, ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার ক্যাশিয়ারের পদ থেকে ইস্তফা দিয়ে, তৃণমূল কংগ্রেসে যোগ দেন মইনুল হক, ওরফে রানা। শাসক শিবিরের সদস্য হয়েই তিনি আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের বিরুদ্ধে বাবরি মসজিদ নির্মাণের অর্থ অপব্যাবহারের অভিযোগ তোলেন।

মইনুলের অভিযোগ, “ক্যাশিয়ার হিসেবে আমার সই থাকার কথা চেকে ব্যাঙ্ক থেকে টাকা তোলার সময়ে। কিন্তু নিজেই সই করে টাকা তুলে নিচ্ছেন হুমায়ুন। কিছুই জানতে পারছি না সেই টাকা কোথায় খরচ করছেন।” এখানেই শেষ নয়, তাঁর আরোও অভিযোগ, হুমায়ুন কবির এবং তাঁর ছেলে মসজিদ নির্মাণের সমস্ত টাকাই নিজেদের দখলে করে রেখেছেন। 

স্টিং ভিডিও প্রসঙ্গে মইনুল বলেন, “বিশ্বাস করতে পারছি না আমি। আমাকে জোর ধাক্কা দিয়েছে ওই ভিডিয়ো। তাই দেরি করিনি আর। পাঠিয়ে দিয়েছি ইস্তফাপত্র।” প্রসঙ্গত, ‘ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ বাবরি মসজিদ নির্মাণের ট্রাস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top