• Home
  • দেশ
  • “৩৮ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের” বড় দাবি মোদির

“৩৮ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ভারতের” বড় দাবি মোদির

Image

দেবজিৎ মুখার্জি: বড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! কী সেই বড় দাবি? সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকারে তিনি জানালেন যে ভারতবর্ষের একাধিক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে। তাঁর বক্তব্য, দেশের যে উৎপাদন ক্ষমতা, তা বর্তমানে বেড়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও জানালেন যে দেশের উন্নতি হয়েছে পরিষেবা ও মাঝারি শিল্পের ক্ষেত্রেও। তাঁর কথায়, এই শক্তিগুলির উপর ভর করেই অজস্র দেশের সঙ্গে ভারতবর্ষের মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, “সাম্প্রতিককালে ৩৮টি দেশের সঙ্গে ভারতবর্ষের বাণিজ্য চুক্তি হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরেছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও বাণিজ্য কেন্দ্রিক নীতির ধারাবাহিকতার জেরে।” ইউপিএ আমলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভারতের প্রতিনিধিদের মধ্যে আত্মবিশ্বাস ছিল না তখন আর্থিক মিসম্যানেজমেন্টের ফলে এবং তাই বাণিজ্য সংক্রান্ত আলোচনায় তাঁরা যোগ দিতে পারতেন না।”

তিনি আরো জানান, “শুধু লাভের কথা না ভেবে গুরুত্ব দিতে হবে গবেষণা-উন্নয়ন, সরবরাহ ব্যবস্থা এবং পণ্যের গুণমান বৃদ্ধিতেও। যদি উৎপাদনশীলতা বাড়ে ও বেশি লাভ হয়, তাহলে তা শ্রমিকদের মধ্যেও ঠিকভাবে দিতে হবে। বিকাসিত ভারত তৈরি করার দিকে আমরা আরেকটু এগিয়ে যাব যদি আমরা সাহসের সাথে বিনিয়োগ করতে পারি বেসরকারি খাতে এবং শক্তিশালী করতে পারি নিজেদের ইনোভেশন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায়।”

প্রসঙ্গত, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি সই হওয়ার পর তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একদিকে কেন্দ্র সরকারের দাবি যে এতে লাভ হবে ভারতের। আবার অন্যদিকে বিরোধী দলগুলির বক্তব্য, এতে বিপদের মুখে পড়বে ভারত। বিষয়টি নিয়ে রাজনৈতিক তর্কাতর্কি অব্যাহত। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। দিনের শেষে এই বাণিজ্য চুক্তির জেরে দেশের কি হবে, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশবাসীর মধ্যে। তবে বিরোধীরাও যে কেন্দ্রকে এই নিয়ে আক্রমণ চালিয়ে যাবে, তা না বললেও চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top