• Home
  • দেশ
  • নেহরুর রেকর্ড ভাঙলেন মোদি

নেহরুর রেকর্ড ভাঙলেন মোদি

Image

দেবজিৎ মুখার্জি: আরও একটি নতুন পালক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুকুটে। রেকর্ড গড়লেন নামো। কী সেই রেকর্ড? বুধবার তিনি ভাঙলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর টানা প্রধানমন্ত্রীর রেকর্ড। এরপরই শুরু হয় শুভেচ্ছার বন্যা। বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধানরা তাঁর প্রশংসা করেছেন। টানা ৪ হাজার ৩৯৮ দিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন নেহরু। বুধবার সেই রেকর্ড মোদি ভাঙেন সেই রেকর্ড। 

১৯৫২ সালের ১৩ মে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহেরু। তাঁর মৃত্যু ঘটে ২৭ মে ১৯৬৪ সালে। সেই পর্যন্ত তিনি ৪ হাজার ৩৯৮ দিন টানা প্রধানমন্ত্রীর পদে ছিলেন। অন্যদিকে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন ২০১৪ সালের ২৬ মেতে। তাঁর নেতৃত্বে বিজেপি পরপর তিনবার লোকসভা নির্বাচন জেতেন। বুধবার পর্যন্ত তিনি ৪ হাজার ৩৯৯ দিন টানা প্রধানমন্ত্রী পদে রয়েছেন। এর আগে গত বছর জুলাই মাসে তিনি ভেঙেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর টানা ৪ হাজার ৭৭ দিনের প্রধানমন্ত্রীত্বের রেকর্ড। 

বিষয়টি প্রকাশ্যে আসতেই বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধানরা প্রশংসা করেন মোদির। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক, গত ৮ জুন, এক চিঠিতে লেখেন, “শুধু আপনার দীর্ঘ কর্মকালেরই নয়, বরং বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জনগণ বারবার আস্থা ও বিশ্বাস রেখেছেন আপনার নেতৃত্বের উপর।” এক ভিডিও বার্তায় পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেন, “মোদি একজন আদর্শ নেতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ২০ কোটিরও বেশি ভারতীয়কে তুলে এনেছেন দারিদ্র্যসীমার উপরে।” ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের বক্তব্য, “মোদির নেতৃত্বে আন্তর্জাতিক বিষয়গুলিতে ভারত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top