দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: বৃহস্পতিবার বহরমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত মৈত্রের সমর্থনে একটি বড় রোড শো করা হয় দলের তরফ থেকে। সেখানে উপস্থিত ছিলেন দলের অন্যতম হেভিওয়েট নেতা, তথা বিশিষ্ট অভিনেতা, মিঠুন চক্রবর্তীও। তবে কর্মসূচি চলাকালীনই তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন।
নতুন বাজার এলাকায় পৌঁছতেই মিঠুন চক্রবর্তী আচমকা অসুস্থ বোধ করতে শুরু করেন। যাঁরা এই দৃশ্য সামনে থেকে দেখেছেন, তাঁদের মতে, ব্যাপক গরম, ধুলো ও ক্লান্তির কারণেই শারীরিক অবস্থার অবনতি হয় মহাগুরুর। তৎক্ষণাৎ গাড়ি থেকে তাঁকে নামিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বিশ্রামের জন্য নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে।
যদিও মাঝপথে মিঠুন চক্রবর্তী কর্মসূচি ছেড়ে চলে গেলেও তা বন্ধ হয়নি। রোড শোর বাকিটা শেষ করেন দলীয় প্রার্থী সুব্রত মৈত্র। দলীয় সূত্র মারফত জানা গিয়েছে যে এই সমস্যা হতে পারে ডিহাইড্রেশন বা রক্তচাপ কমে যাওয়ার কারণেই। তবে বর্তমানে তাঁর অবস্থা ঠিক আছে বলেই খবর।



By











