দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় এবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী, আশুতোষ চট্টোপাধ্যায় সহ কংগ্রেসের অন্যান্য নেতারা। পরিবারের সঙ্গে দেখা করার আগে একাধিক বাধার সম্মুখীন হতে হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে হাত শিবিরের নেতৃত্বের তরফ থেকে।
শুভঙ্কর সরকারের বক্তব্য, “বিধানসভা নির্বাচনের প্রচারে নারী নির্যাতন রুখতে শূন্য সহনশীলতার কথা বলেছিল বিজেপি। কিন্তু এখন ফলশ্রুতি দেখা যাচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের। এখন এই এলাকার নামও হাথরস, উন্নাওয়ের সঙ্গে জুড়ে গেল। কেন বিজেপির যোগসূত্র সামনে আসছে এই ঘটনার সঙ্গে?” অন্যদিকে ঘটনার প্রতিবাদ জানাতে প্রদেশ কংগ্রেসের দফতর বিধান ভবন থেকে মিছিল করে যুব কংগ্রেস। মিছিলকে নেতৃত্ব দেন সংগঠনের নেতা সৌরভ প্রসাদ, শাহিনা জাভেদ, কাশিফ রেজারা। সৌরভের বক্তব্য, “রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই নিয়ে ৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু সরকার নীরব। ভোটের আগে স্লোগান দিয়েছিল, ‘ভয় আউট, ভরসা ইন’। অথচ, আজ ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে এদের লোকজন আর অভিযুক্তদের পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসছে নেতারা।”
এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কী হয়। জল কতদূর গড়ায় বা আগামীদিনে এই ঘটনা সংক্রান্ত বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা, সেই সংক্রান্ত একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনৈতিক মহলে। তবে এই ঘটনাটি রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে বঙ্গ রাজনীতিতে। প্রশ্নের মুখে পড়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। সেক্ষেত্রে দেখার যে আগে কী হয়।



By










