• Home
  • জেলার খবর
  • মিমি চক্রবর্তীকে হেনস্থা: গ্রেফতার তনয় শাস্ত্রী

মিমি চক্রবর্তীকে হেনস্থা: গ্রেফতার তনয় শাস্ত্রী

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: বনগাঁয় টলি অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় গ্রেফতার জ্যোতিষী তনয় শাস্ত্রী। বৃহস্পতিবার পুলিশ তাঁকে গ্রেফতার করে। যদিও এদিন তাঁকে আটক করতে এসে পুলিশকে বেশ বাধার সম্মুখীন হতে হয়েছিল। তবে শেষ পর্যন্ত তনয় শাস্ত্রীকে আটক করে থানায় নিয়ে যেতে সফল হয় তারা। আজকের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

এদিন পুলিশ যখন তনয় শাস্ত্রীকে আটক করতে এসেছিলেন, তখন মহিলারা জড়ো হন এবং পুলিশকে আটকানোর চেষ্টা করেন বলে অভিযোগ। শেষে ঠেলাঠেলি করে বাড়িতে ঢুকতে হয় পুলিশকে এবং তারপর তনয় শাস্ত্রীকে বাইরে নিয়ে আসা হয় আটক করে। যদিও সূত্র মারফত জানা গিয়েছে যে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য আটক করা হয়েছে দুজনকে।

প্রসঙ্গত, নিজের ইনস্টাগ্রাম থেকে পুরো ঘটনাটি তুলে ধরেন মিমি চক্রবর্তী। গত রবিবার বনগাঁর নয়া গোপাল গুঞ্জ যুব সংঘের অনুষ্ঠানে তিনি নির্ধারিত সময়ের থেকে ঘন্টাখানেক পরে পৌঁছান। অভিযোগ, তিনি দেরিতে এসেছিলেন বলে পারফরম্যান্সের মাঝে জোর করে তাঁকে নামিয়ে দেওয়া হয়। এমনকি, তাঁর সঙ্গে ছবি তোলার জন্য যাঁরা অপেক্ষা করছিলেন, তাঁদেরও সরিয়ে দেওয়া হয়। এরপরই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। যদিও উদ্যোক্তারা পাল্টা মিমির দিকেই অভিযোগের আঙ্গুল তোলেন। তাদের বক্তব্য, অভিনেত্রী দেরিতে পৌঁছানোতে জনতার ধৈর্য ভাঙ্গে এবং তাঁকে পারফর্ম করতে দেওয়া হয়নি আর। এরপরই পুলিশ তদন্তে নামে। বৃহস্পতিবার গ্রেফতার করা হয় তনয় শাস্ত্রীকে। এবার দেখার আর কারা জড়িত এই ঘটনার সঙ্গে।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top