• Home
  • দেশ
  • ভোটমুখী অসমে কমান্ডো ক্যাম্পে জঙ্গি হামলা, আহত ৪ জওয়ান

ভোটমুখী অসমে কমান্ডো ক্যাম্পে জঙ্গি হামলা, আহত ৪ জওয়ান

Image

দেবজিৎ মুখার্জি: অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ঘটল ভয়াবহ ঘটনা। শনিবার গভীর রাতে কমান্ডো ক্যাম্পে জঙ্গি হামলা, যাতে আহত হয়েছেন ৪ জওয়ান। হামলার দায় স্বীকার করেছে সেই রাজ্যের নিষিদ্ধ সংগঠন ‘উলফা (আই)’। তারা এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন বুজুনি’।

পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, এই হামলার ঘটনাটি ঘটে শনিবার রাত আড়াইটে নাগাদ তিনসুকিয়া জেলার লেখাপানি থানার ক্যাম্পে। প্রথমে রকেট লঞ্চার থেকে ছোড়া হয় আরপিজি শেল। পাঁচটি ছোড়ার পর শুরু হয় এলোপাথাড়ি গুলি। প্রায় ২০ মিনিট ধরে সন্ত্রাসবাদীরা গুলিবৃষ্টি চালায় এবং তাতে আহত হন ৪ জওয়ান। তাঁদের ভর্তি করা হয় ডিব্রুগড়ে হাসপাতালে।

পুলিশ আধিকারিকদের তরফ থেকে প্রাথমিক তদন্তে দাবি করা হয়েছে যে রাতের অন্ধকারে জঙ্গিরা অসমে ঢোকে অরুণাচলের রাজ্য সীমা পেরিয়ে। অন্তত ৭ জন ছিল সন্ত্রাসবাদীদের দলে। চিকিৎসকরা জানিয়েছেন যে আহত ৪ জওয়ানের চলছে চিকিৎসা এবং তাঁরা বাইরে বিপদসীমার। প্রসঙ্গত, অসমে এমন জঙ্গি হামলার ঘটনা এই প্রথম নয়, এর আগেও হয়েছে।

Releated Posts

কুয়েট ইউজি পরীক্ষাতেও বড়সড় বিভ্রাট, মোদি সরকারকে কটাক্ষ রাহুলের

নিট, সিবিএসই, এসএসসির পর এবার কুয়েট ইউজি পরীক্ষাতেও বড়সড় বিভ্রাট। শনিবার পরীক্ষাকেন্দ্রে পৌঁছে শেষ মুহূর্তে পড়ুয়ারা জানতে পারেন…

ByByHafizur Rahaman May 30, 2026

“এক বৃহত্তর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করে” অভিষেকের উপর হামলার ঘটনার নিন্দা করলেন অখিলেশ

অখিলেশ যাদব সোশ্যাল মিডিয়ায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লেখেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার প্রমাণ…

ByByHafizur Rahaman May 30, 2026

অভিষেকের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন খাড়গে

ঘটনার নিন্দা জানিয়ে তিনি দাবি করেন যে গেরুয়া শিবিরের প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতির কথাই পরিষ্কারভাবে তুলে ধরে এক…

ByByHafizur Rahaman May 30, 2026

“পুরোপুরি মাফিয়ার কবলে পড়েছে দেশের শিক্ষা ব্যবস্থা”: অরবিন্দ কেজরিওয়াল

এই আবহে বিষয়টি নিয়ে ফের নিজের অবস্থান তুলে ধরলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা আম আদমি পার্টির জাতীয় কনভেনার,…

ByByHafizur Rahaman May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top