• Home
  • দেশ
  • খামেনেইর হত্যার প্রতিবাদ জানাতে ট্রাম্প-নেতানিয়াহুর ছবি পোড়ালেন মেহবুবা মুফতি

খামেনেইর হত্যার প্রতিবাদ জানাতে ট্রাম্প-নেতানিয়াহুর ছবি পোড়ালেন মেহবুবা মুফতি

Image

দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছে ইরান ও আমেরিকা-ইসরাইলের যুদ্ধ। ট্রাম্প ও নেতানিয়াহুদের যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনেই। এই হত্যার প্রতিবাদ জানানো হয়েছে কাশ্মীরে। সোমবার থেকে সেখানে প্রতিবাদ চলছে। এবার ট্রাম্প ও নেতানিয়াহুর ছবি শ্রীনগরে পুড়িয়ে প্রতিবাদ জানালেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি।

বুধবার পিডিপির সমর্থকরা মেহবুবা মুফতির নেতৃত্বে মিছিল করেন খামেনেইর পোস্টার নিয়ে। পাশাপাশি, দুই রাষ্ট্রনেতার বিরুদ্ধে স্লোগান পর্যন্ত তোলা হয় বিক্ষোভকারীদের তরফ থেকে। তবে শুধু ট্রাম্প ও নেতানিয়াহুর ছবি নয়, পোস্টার পড়ানো হয় জেফ্রি এপস্টেইনের পোস্টারও। পরে তিনি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। তাতে তাঁকে বলতে শোনা যায়, “আমি তাদের সঙ্গে শান্তিতে আছি, যারা তোমার সঙ্গে শান্তিতে আছে। বিরোধিতা করছি তাদের যারা তোমার বিরোধিতা করে কেয়ামত পর্যন্ত।” 

প্রথম থেকেই ইরানে হামলার প্রতিবাদ করেছিলেন মেহবুবা মুফতি। সমালোচনা করেছেন মোদি সরকার ও জম্মু ও কাশ্মীর সরকারের নীরবতার। বলে রাখা ভালো, খামেনেইর হত্যার প্রতিবাদ জানাচ্ছে মুসলিম বিশ্বের একাংশ। কাশ্মীরেও বিক্ষোভ চলছে। পরিস্থিতি উগ্র হতে পারে, এই কথা মাথায় রেখে গত সোমবার বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট। এছাড়া বন্ধ রাখা হয়েছিল স্কুল ও কলেজও। রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ রাজ্যবাসীদের প্ররোচনায় পা না দেওয়ার পাশাপাশি শান্ত থাকার বার্তা দিয়েছেন।

প্রসঙ্গত, শীর্ষ নেতৃত্ব, পারমাণবিক স্থান ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলির ধ্বংস করার লক্ষ্যে গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় ইসরাইল ও আমেরিকা। ইসরাইলের তরফ থেকে এটিকে নাম দেওয়া হয়েছে অপারেশন রোরিং লায়ন এবং আমেরিকা নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি। এই হামলার জেরে প্রাণ হারান দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ আরো অনেকে। 

তবে পাল্টা জবাব দেওয়া হয়েছে ইরানের তরফ থেকেও। তারাও ইসরাইল ও মিডিল ইস্টে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করে। এখনো হামলা চালানো হচ্ছে দুই দেশের তরফ থেকেই। ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে এই ব্যাপারে অবস্থান জানানো হয়েছে। তবে এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। এবার দেখার বিষয় যে আগামীদিনে আর কি হয়।

Releated Posts

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

যুবসম্প্রদায়কে কোটায় প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন রাহুল

নিজের এক্স হ্যান্ডেল থেকে রাহুল গান্ধী লেখেন, “আসুন একত্রিত হয়ে আমরা এমন এক আওয়াজ তুলি, যা উপেক্ষা করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জয়পুরে বিক্ষোভ দেখাতে গিয়ে হেনস্তার সম্মুখীন অভিজিৎ

অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে পরপর চড় মারতে থাকেন। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top