• Home
  • জেলার খবর
  • ভোটের মুখে উত্তরপাড়ার জন্য ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

ভোটের মুখে উত্তরপাড়ার জন্য ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

Image

দেবজিৎ মুখার্জি, হুগলি: আর হাতে মাত্র একটা সপ্তাহ! তারপরই পশ্চিমবঙ্গে শুরু হবে বিধানসভা নির্বাচন। ভোটের মুখে উত্তরপাড়ার জন্য ইস্তেহার প্রকাশ করলেন সেখানকার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাতে। 

বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে ইস্তেহার প্রকাশ করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। হিন্দমোটরে দলীয় কার্যালয়ে ইস্তেহার প্রকাশ করে তিনি বলেন, “সাড়ে ৩০০টা পাড়া বৈঠক করেছি। যা বলেছে উত্তরপাড়ার মানুষ, সেটার ভিত্তিতে তৈরি করা হয়েছে এই ইস্তেহার।” উত্তরপাড়ায় সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুরু করে তৈরি হবে কেরিয়ার ওরিয়েন্টেশন সেন্টার, স্বাস্থ্য সহায়তা কেন্দ্র। পাশাপাশি, তৈরি হবে উন্নত পরিবেশ ও ক্রীড়া সমন্বয় ক্লাস্টার বলেও জানা গিয়েছে।

এছাড়াও সিপিআইএম প্রার্থীর তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে নবীনদের বাহিনী তৈরি করা হবে প্রবীনদের সাহায্য করার জন্য এবং মহিলা ব্রিগেডও তৈরি করা হবে নারী নিরাপত্তার কথা মাথায় রেখে। সেখানে ব্যবস্থা থাকবে মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top