• Home
  • জেলার খবর
  • সৌজন্য বিনিময় শীর্ষাণ্য-মীনাক্ষীর, পরিযায়ী প্রার্থী কটাক্ষ কল্যাণের, জবাবে যা বললেন মীনাক্ষী….

সৌজন্য বিনিময় শীর্ষাণ্য-মীনাক্ষীর, পরিযায়ী প্রার্থী কটাক্ষ কল্যাণের, জবাবে যা বললেন মীনাক্ষী….

Image

দেবজিৎ মুখার্জি, হাওড়া: শনিবার সকালে ঈদ উপলক্ষে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরের ধারসার কাছে একটি ইদগাহে তৃণমূল প্রার্থী, তথা শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়ের পুত্র, শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় মানুষকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন৷ সেখানে তাঁর সঙ্গে দেখা হয় সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের৷ কিছুক্ষণ সৌজন্য বিনিময় চলে দুজনের মধ্যে। 

এরপর সাংবাদিকদের শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, “ঈদের দিন, তাই প্রচারের পরিবর্তে সকলকে ঈদ মোবারক জানাতে এসেছিলাম। সৌজন্য বিনিময় হলো সিপিআইএম প্রার্থীর সঙ্গে। ভালো থাকবেন বললাম ওনাকে। ব্যক্তি বিশ্বাসের লড়াই নয় এটা, লড়াইটা মতাদর্শের।” পুত্রের সঙ্গে উত্তরপাড়ায় প্রচারে ছিলেন পিতা কল্যাণও। তিনি অবশ্য মীনাক্ষীকে কটাক্ষ করতে বাদ দেননি। 

সিপিআইএম প্রার্থীর নাম না করে, তাঁকে ‘পরিযায়ী প্রার্থী’ বলে কটাক্ষ করেন ঘাসফুল শিবিরের বর্ষীয়ান সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সিপিআইএমের মুখ দেখানোর জায়গা নেই, ৩৪ বছর ধরে ওরা যা করেছে। একবার এখানে, একবার ওখানে দাঁড়াচ্ছে আর হারছে। পরাজয় এবারও নিশ্চিত। তাই সিপিআইএম প্রার্থীকে অনুরোধ, এখনই জায়গা ঠিক করে রাখুন পরেরবারের জন্য।” যদিও এই মন্তব্যকে একেবারেই গুরুত্ব দেননি মীনাক্ষী। তাঁর বক্তব্য, “খুশির ঈদ আজ। উৎসব একসাথে পালন করছেন সব ধর্মের, সমস্ত অংশের মানুষ। খুশির দিন আজ। সবাই জিতুক আজ আমি চাই।”

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top