• Home
  • জেলার খবর
  • “এবার যেন পদ্মফুল ফোটে গোটা রাজ্যে” প্রার্থী হয়ে দাবি অভয়ার মার

“এবার যেন পদ্মফুল ফোটে গোটা রাজ্যে” প্রার্থী হয়ে দাবি অভয়ার মার

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: যাবতীয় জল্পনার অবসান ঘটে বুধবার। বঙ্গ বিজেপির তরফ থেকে তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং তাতে জায়গা পান অভয়ার মা রত্না দেবনাথ। পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। বিষয়টি জনসম্মুখে আসতেই রাজনৈতিক তরজা একেবারে অন্য মাত্রায় পৌছে গিয়েছে। 

প্রার্থী হওয়ার পরই রত্না দেবনাথ নিজের অবস্থান তুলে ধরেন। তাঁর বক্তব্য, তিনি জিতলে শুধু তাঁর জয় হবে না, বরং সমস্ত পানিহাটিবাসীর জয় হবে। তিনি বলেন, “অনেক কষ্টে বেদনায় আমি প্রার্থী হয়েছি। আমি তাদের হয়ে প্রতিবাদ করবো যারা ভুলে গেছিল প্রতিবাদ করতে। জিতলে শুধু আমার জয় হবে না। হবে সকল পানিহাটিবাসীর।”

গেরুয়া শিবিরে যোগদান প্রসঙ্গে তিনি বলেন, “বিজেপিতে আমার আসা তৃণমূলকে সমূলে উপড়ে ফেলার জন্যই। যাতে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত হয়, যা ঢাকা পড়ে গিয়েছে দুর্নীতির জন্য। শুধু পানিহাটি নয়, এবার যেন পদ্মফুল ফোটে গোটা রাজ্যে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top