• Home
  • দেশ
  • ভয়ংকর বিস্ফোরণ জয়পুরে এক বেআইনি বাজি কারখানায়, মৃত ৭

ভয়ংকর বিস্ফোরণ জয়পুরে এক বেআইনি বাজি কারখানায়, মৃত ৭

Image

দেবজিৎ মুখার্জি: ভয়ংকর বিস্ফোরণ রাজস্থানের জয়পুরে এক লাইসেন্সহীন, বেআইনি বাজি কারখানায়। ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ জন। এছাড়া জখম হয়েছেন আরো অনেকে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। 

পুলিশ সূত্রে খবর, হঠাৎ বিস্ফোরণ হয় তালাই কলোনিতে অবস্থিত সেই কারখানার গুদামে, যেখানে বিপুল সংখ্যক বাজি মজুত করা ছিল। এরপরই আগুন ছড়িয়ে পড়ে। তৎক্ষণাৎ স্থানীয়রা ছুটে আসেন এবং উদ্ধারকাজে হাত লাগান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, যখন ঘটনাটি ঘটে, তখন গুদামের ভেতরে ছিলেন অনেকে। বিস্ফোরণের পরই তাঁরা চেষ্টা করেন সেখান থেকে ছুটে বেরিয়ে আসার। তবে ভয়াবহ আগুনের জেরে কারখানার অন্দরে অগ্নিদগ্ধ কয়েকজন লুটিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। অগ্নিদগ্ধ অবস্থায় ৭ জনকে উদ্ধার করে সামনের এক হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। সকলেই প্রাণহারান।

কী কারণে বিস্ফোরণ, তা জানা যায়নি এখনও। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, গুদামের ভিতরে থাকা বিস্ফোরক থেকেই কোনওভাবে বিস্ফোরণ হয়। প্রসঙ্গত, গত চার মাসের মধ্যে ইনি দ্বিতীয়বার রাজস্থানে এমন দুর্ঘটনা ঘটল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভিওয়াড়িতে এক বেআইনি বাজির কারখানায় একইরকমের বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৭ জন। এবার দেখার বিষয় যে এই ঘটনার তদন্ত করে কী বেরিয়ে আসে। কোনও বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা, সেদিকেই এখন নজর রয়েছে অনেকের। তবে ঘটনাকে ঘিরে যে এলাকায় এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, তা না বললেও বেশ স্পষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top