• Home
  • দেশ
  • মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইউমনাম খেমচাঁদ সিং

মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইউমনাম খেমচাঁদ সিং

Image

দেবজিৎ মুখার্জি: মনিপুরের রাজনীতিতে এলো এবার নয়া মোড়! প্রায় এক বছর পর শেষ হলো রাষ্ট্রপতি শাসন। আর তার কয়েক ঘণ্টা পরই সেই রাজ্য পেল তাদের নয়া মুখ্যমন্ত্রী। এবার সেই দায়িত্ব সামলাবেন ইউমনাম খেমচাঁদ সিং। এছাড়া উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নেমচা কিপগেন (ভার্চুয়ালি) এবং লোসি দিখো। পাশাপাশি এদিন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন গোবিন্দাস কন্থুজাম। ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নেন খুরাইজাম লোকেন। তাঁদের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা শপথবাক্য পাঠ করান ইম্ফলের লোক ভবনে।

ফেব্রুয়ারি ২০২৫এ মাসে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এন বীরেন সিং। পাশাপাশি সেই রাজ্যের বিধানসভাও স্থগিত হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে। তারপর জারি করা হয় রাষ্ট্রপতি শাসন। প্রায় এক বছর তা চলে উত্তর-পূর্বের এই রাজ্যে। বুধবার তা তুলে নেওয়া হয় এবং শপথ নেন ৫ জনে।

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেল থেকে সকলকে অভিনন্দন জানান। তিনি লেখেন, “শ্রী ইউমনাম খেমচাঁদ সিং জিকে অভিনন্দন মণিপুরের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য। শ্রীমতী নেমচা কিপগেন জি এবং শ্রী লোসি দিখো জিকে আমি অভিনন্দন জানাতে চাই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য। মণিপুর সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য শ্রী কন্থুজাম গোবিন্দাস সিং জি এবং শ্রী খুরাইজাম লোকেন সিং জিকেও অভিনন্দন। আমি নিশ্চিত তাঁরা অক্লান্ত পরিশ্রম করবেন আমার মনিপুরের ভাই-বোনদের উন্নয়ন ও ভালোর জন্য।”

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ভয়াবহ জাতিদাঙ্গা শুরু হয় গোটা মনিপুরে। উগ্র অশান্তিতে জড়িয়ে পড়েন কুকি ও মেইতেই সম্প্রদায়ের লোকেরা। সরকারের তরফ থেকে সবরকম চেষ্টা করা হয় পরিস্থিতির নিয়ন্ত্রণ করার। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেও হামলা চালানো হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়া সত্ত্বেও তা কাজে আসেনি। অবশেষে গতবছর ফেব্রুয়ারি মাসে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং প্রায় এক বছর পর তা তোলা হয়।

Releated Posts

“জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন”: কপিল সিব্বল

কপিল সিব্বলের বক্তব্য, “জয় কীভাবে হয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন আমরা বদলা নয়, বদলের নীতিতে বিশ্বাসী।…

ByByDebojit Mukherjee May 6, 2026

জামিন পেলেন আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেল

তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ় কোর্ট। তবে এর বিরোধিতা করেনি ইডি বলে জানা গিয়েছে। 

ByByDebojit Mukherjee Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top