স্পর্শকাতর মালদহে মমতার জনসভা-রোড শো

Image

দেবজিৎ মুখার্জি, মালদহ: ভোটমুখী বাংলায় এই মুহূর্তে অন্যতম বড় আলোচনার বিষয় মোথাবাড়ি কান্ড। এসআইআর ঘিরে তোলপাড় চলেছে মালদহের মোথাবাড়ি, কালিয়াচক ও সুজাপুরে। মিম নেতা গ্রেফতার হলেও সম্পূর্ণভাবে ঠিক হয়নি পরিস্থিতি। এমনকি অনেক জায়গায় পুলিশও হামলার মুখে পড়েছে বলে অভিযোগ।

এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার একাধিক জনসভা করার সিদ্ধান্ত নিয়েছেন মালদহে। তাঁর কর্মসূচির তালিকায় জেলার চার গুরুত্বপূর্ণ কেন্দ্র – মানিকচক, রতুয়া, মালতীপুর ও গাজোল। দলীয় প্রার্থীদের সমর্থনে তৃণমূল সুপ্রিমো প্রত্যেক জায়গায় প্রচার চালাবেন। যৌথ সভার পরিকল্পনাও রয়েছে রতুয়া ও মালতীপুরের প্রার্থীদের জন্য।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনের শেষ কর্মসূচি ইংরেজবাজারে এক বড় রোড শো। বিকেল ৩টে নাগাদ শুরু হবে স্থানীয় প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে এই মিছিল। রবীন্দ্রমূর্তি থেকে শুরু হয়ে ফোয়ারা মোড়, নেতাজি মোড়, ফুলবাড়ি ও পাকুড়তলা হয়ে শেষ হবে কবি সুকান্ত মোড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top