• Home
  • জেলার খবর
  • “মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার” মনিরুল ইসলামকে হুঁশিয়ারি মমতার

“মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার” মনিরুল ইসলামকে হুঁশিয়ারি মমতার

Image

দেবজিৎ মুখার্জি, মুর্শিদাবাদ: রবিবার সামশেরগঞ্জে সামশেরগঞ্জের দলীয় প্রার্থী নূর আলম ও ফরাক্কার প্রার্থী আমিরুল ইসলামের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বার্তা দেওয়ার পাশাপাশি পরিষ্কার করেছেন দলীয় শৃঙ্খলা নিয়ে কঠিন অবস্থানও। 

শনিবার বিদায়ী তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম কংগ্রেসের সমর্থনে নমিনেশন ফাইল করেছেন টিকিট না পেয়ে। সেই ব্যাপারে অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো। সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, “ফারাক্কার বিধায়ককে বলছি। শুনেছি মনোনয়ন জমা দিয়েছেন। আমি তাঁকে প্রত্যাহার করে নিতে বলছি। নাহলে দল থেকে ওকে বহিষ্কার করতে বলছি জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানকে।”

তার কয়েক ঘণ্টা পর পাল্টা দিয়েছেন মনিরুল। তিনি বলেছেন, “আমি মাথা নত করব না কারো হুমকির কাছে। আমি নিজেই পদত্যাগ করব দল বললে। সংখ্যালঘু সেলের রাজ্য সহ-সভাপতি পদও ছেড়ে দেবো। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবোই।” তাঁর প্রশ্ন, “আমি তো চুরি বা তোলাবাজি করিনি, তাহলে আমাকে কেন টিকিট দেওয়া হলো না?”

প্রসঙ্গত, কংগ্রেসের যিনি মূল প্রার্থী মহতাব শেখ, তাঁর ভোটার তালিকায় নাম ফেরা নিয়ে আইনি জটিলতা কাটতে শুরু করেছে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার করেছেন যে মহতাবই দলের প্রধান প্রার্থী। সেক্ষেত্রে মহতাব গ্রিন সিগন্যাল পেলে মনিরুল নির্দল হিসেবে লড়বেন বলে আজ ফের স্পষ্ট করেছেন।

Releated Posts

ফের ধাক্কা মমতা পন্থী তৃণমূলের, ইস্তফা দিলেন বালু

জ্যোতিপ্রিয় মল্লিকের কথায়, “আমার সুগার ৩৫০র উপরে, কিডনিও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সম্ভব নয় দলের কোনও কাজকর্মে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

লোকসভার স্পিকারের সাথে বৈঠক করতে দিল্লির উদ্দেশে রওনা দিলেন অভিষেক

রাজধানীর উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তথা ডায়মন্ড হারবার সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের সাথে…

ByByHafizur Rahaman Jun 19, 2026

রাহুলকে অভিষেকের জন্মদিনের শুভেচ্ছা জানানো শুধু সৌজন্যতা নাকি অন্যকিছু?

তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড লিখেছেন, “রাহুল গান্ধীজিকে জন্মদিনে জানাই উষ্ণ শুভেচ্ছা। আপনি সুস্থ্য ও সুখী থাকুন। ধারাবাহিক সাফল্য প্রার্থনা করছি…

ByByHafizur Rahaman Jun 19, 2026

সই জাল কাণ্ডের তদন্ত করতে কল্যাণকে ফোন তদন্তকারীর, ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

সই জাল কাণ্ডের তদন্ত করতে তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যান বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জিজ্ঞাসাবাদ করার ইচ্ছাপ্রকাশ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top