• Home
  • জেলার খবর
  • কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে মমতা, রিপোর্ট তলব করলো কমিশন

কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে মমতা, রিপোর্ট তলব করলো কমিশন

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: নকশালবাড়ির জনসভা থেকে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে মন্তব্য করে নয়া বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে ভোটমুখী বাংলায় তুঙ্গে রাজনৈতিক তরজা।

সম্প্রতি, নকশালবাড়ির এক নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। লজ্জা করে না? কেন্দ্রীয় বাহিনীকে সম্মান করি আমি। কিন্তু আমি দেখেছি যে কাল বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে বাঁকুড়ায়। যা কোনদিন হয়নি, অভিযোগ হয়েছে।”

তিনি আরো বলেন, “দুই ভাই হয়েছে মধু আর বিধূ। যত পারো চক্রান্ত তাই করে তাই। আর যদি মনে করে যে ছাপ্পা করবে বাইরে থেকে এজেন্সি এনে, মা-বোনেদের বলব যে রাঁধে সে চুলও বাঁধে। পিছনে রাখবেন ছেলেদের। সামনে থাকবেন আপনারা। আর কী কী দিয়ে কী করতে হয়, সব জানেন আপনারা।”

কমিশন সূত্র মারফত জানা গিয়েছে যে এমন মন্তব্য আইনি জটিলতা তৈরি করতে পারে জওয়ানদের কাজে অশান্তির পরিস্থিতিতে। তাই বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে পুরো ঘটনার প্রেক্ষাপট ও বক্তব্যের। এখন নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের উপরই।

Scroll to Top