• Home
  • জেলার খবর
  • আরএন রবিকে বাংলা পিছিয়ে মন্তব্যের পাল্টা দিলেন মমতা

আরএন রবিকে বাংলা পিছিয়ে মন্তব্যের পাল্টা দিলেন মমতা

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর দিনাজপুর: বুধবার রাজভবনে নববর্ষের অনুষ্ঠানে রাজ্যের নয়া রাজ্যপাল আরএন রবি দাবি করেন যে যেই বাংলাদেশকে আগে পথ দেখাতো, এখন তারা পিছিয়ে। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এও দাবি করেন যে এখন পশ্চিমবঙ্গ ১৫টি রাজ্যের পিছনে রয়েছে।

উত্তর দিনাজপুরের ইসলামপুরের জনসভা থেকে নাম না করে তাঁকে পালটা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলার লাটসাহেব, যিনি থাকেন সবচেয়ে বড় বাড়িতে, আজ তিনি নববর্ষে গালি দিয়েছেন অভিনন্দন না জানিয়ে। এখন কমিশন ও কেন্দ্রের হাতে আইনশৃঙ্খলা, আর বাংলায় অশান্তি হচ্ছে বলছেন আপনারা?” তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর অভিযোগ, রাজ্যপাল পরিকল্পিতভাবে নির্বাচনের সময়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন রাজ্যকে।

উল্লেখ্য, বুধবার রাজ্যপাল আরএন রবি বলেছেন, “ছয়ের দশকে এই বাংলা থেকে দেশের জিডিপির ১০ শতাংশ আসত। আজ আমাদের ভাগ কমে জাতীয় পুঁজিতে ৫ শতাংশে ঠেকেছে। দেশকে পথ দেখাতো যেই রাজ্য, আজ সে কেন পিছিয়ে? ফের প্রগতির সঙ্গী হতে হবে বাংলাকে।” পাশাপাশি, পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন যে বর্তমানে পশ্চিমবঙ্গ ১৫ টি রাজ্যের পেছনে মাথাপিছু আয়ের নিরিখে। তাঁর আহ্বান, “প্রতিজ্ঞা করুন পরিবর্তনের অংশ হওয়ার। আকাশ থেকে এই পরিবর্তন পড়বে না, আনতে হবে আমাদেরই।”

Releated Posts

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top