• Home
  • জেলার খবর
  • মাটিগাড়া-নকশালবাড়ি থেকে মহিলাদের বুথ পাহারার ডাক মমতার

মাটিগাড়া-নকশালবাড়ি থেকে মহিলাদের বুথ পাহারার ডাক মমতার

Image

দেবজিৎ মুখার্জি, জলপাইগুড়ি: বুধবার থেকে রাজ্যজুড়ে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাটিগাড়া-নকশালবাড়ি থেকে বড় ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো। কী বললেন তিনি? মমতা বন্দ্যোপাধ্যায় মা-বোনেদের বললেন বুথ পাহারা দিতে।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা করে ভোট এসআইআরের বদলা। আমি সম্মান করি কেন্দ্রীয় বাহিনীকে। কিন্তু আমি দেখেছি ওরা বিজেপির পতাকা নিয়ে যাচ্ছিল বাঁকুড়ায়। যা হয়নি কোনওদিন, তা হচ্ছে।”

এরপরই মহিলাদের বুথ পাহারার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সকাল থেকে বুথ পাহারা দিন মা বোনেরা ভোটের দিন। যদি শান্তি চান ৫ বছরের জন্য, পাহারা চাই একদিনের জন্য। যাতে ছাপ্পা না দিতে পারে দিল্লির লোকজন এসে।” তাঁর সংযোজন, “ঘরে যা আছে, তা নিয়ে বেরোবেন ভয় দেখালে। আপনারা তো রান্নাবান্না করেন। আমাকে বলতে হবে না আর বেশি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top