• Home
  • জেলার খবর
  • বারুইপুর ধর্ষণকাণ্ডের প্রতিবাদ জানাতে পথে নামতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বারস্থ আদালতের

বারুইপুর ধর্ষণকাণ্ডের প্রতিবাদ জানাতে পথে নামতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বারস্থ আদালতের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় পথে নামবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুধু এই ঘটনাকে ঘিরে নয়, ৮ই জুলাই নানা ইস্যুতে পথে নামতে চান তিনি। তার আগে তৃণমূল সুপ্রিমো দ্বারস্থ হলেন কলকাতা হাই কোর্টের। মামলার শুনানি হবে আজ দুপুর দুটোর পর। খবর জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে ব্যাপক হইচই পড়েছে। শুধু তাই নয়, ঘুরে দাঁড়াতে এবার কোন পথে হাঁটতে চলেছেন তিনি, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। 

প্রসঙ্গত, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার ঘটনায় ইতিমধ্যেই নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কালীঘাট তৃণমূলের নেতারাও পরিবারের সঙ্গে দেখা করেছেন। পাশাপাশি, পথে নেমেও প্রতিবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে দলীয় সাংসদ, বিধায়ক ও কর্মী-সমর্থকদের নিয়ে তিনি মোমবাতি মিছিল করেন হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং সংলগ্ন এলাকায়।

যদিও এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন যখন তাঁর বাড়ির সামনে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ঘটনায় সরব হয়ে গোটা কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক নেতার দাবি, বারুইপুরে যাওয়া থেকে আটকানোর জন্য গৃহবন্দি করে রাখা হয়েছে নেত্রীকে। তবে গেরুয়া শিবিরের তরফ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিন্তু এবার দেখার বিষয় যে পথে নেমে প্রতিবাদ জানিয়ে ফের দাগ কাটতে সফল হন কিনা মমতা বন্দ্যোপাধ্যায়। ফের ঘুরে দাঁড়াতে পারে কিনা কালীঘাট তৃণমূল, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সমগ্র বঙ্গ রাজনৈতিক মহলে।

Releated Posts

“এখনও সময় আছে” বিদ্রোহীদের বার্তা মমতার

ফেসবুক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজেকে প্রশ্ন করুন। তাঁদের কথা ভাবুন, যাঁরা আপনাদের…

ByByHafizur Rahaman Jul 8, 2026

ডিম হামলার ঘটনায় আদালতে মীনাক্ষী

আদালতের হস্তক্ষেপ চান তিনি। এই সংক্রান্ত আবেদন জানান বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। জানা গিয়েছে, মামলা দায়েরের ক্ষেত্রে তিনি…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে” প্রভাস মন্ডলকে এনকাউন্টার নিয়ে বললেন মহুয়া

সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে মহুয়া মৈত্র লেখেন, “জঙ্গলরাজ শুরু হয়েছে পশ্চিমবঙ্গে।” তাঁর প্রশ্ন, “কী হচ্ছে বাংলায়? এবার নতুন…

ByByHafizur Rahaman Jul 8, 2026

“রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে” মিছিলে হামলার ঘটনার নিন্দা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “রাজ্যজুড়ে তাণ্ডব চলেছে। দু’মাসে ধর্ষিতা, নিগৃহীতা হয়েছেন ৪০ জন। পুলিশ সুরক্ষা দিতে পারছে না তাঁদের।…

ByByHafizur Rahaman Jul 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top