• Home
  • জেলার খবর
  • ক্যানভাসে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার কটাক্ষ মমতার

ক্যানভাসে জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার কটাক্ষ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে বঙ্গ রাজনীতির অন্যতম আলোচনার বিষয় ধর্মতলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের ধরনা মঞ্চ। এসআইআরের অসমাপ্ত চূড়ান্ত তালিকা থেকে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ পড়ার প্রতিবাদ জানাতে সেখানে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ঘাসফুল শিবিরের অন্যান্য প্রভাবশালীরা। প্রতিদিনই সেখান থেকে এসআইআর সহ একাধিক ইস্যু তুলে বিজেপিকে আক্রমণ করে চলেছেন তিনি ও দলের বাকিরা। নিজের বক্তব্যে সকলে বারংবার পরিষ্কার করে দিয়েছেন যে এতকিছু সত্বেও জয় শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই হবে।

সোমবার ধরনা কর্মসূচির পঞ্চম দিন। এদিনও কমিশনকো কটাক্ষ করতে বাদ দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এদিন অন্যভাবে প্রতিবাদ জানান তৃণমূল সুপ্রিমো। কী করেছেন তিনি? এদিন তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করেন ক্যানভাসে রং-তুলির সাহায্যে ফুটিয়ে তুলে। যদিও ছবিটি আঁকার পর এর আসল অর্থ কি, তা মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন এবং পরিষ্কার করে দিয়েছেন যে তা প্রতীকী ছবি ছাড়া আর কিছুই নয়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা প্রতীকী ছবি। আঁকছেন আমাদের শিল্পীরা।” এই বিষয়ে তিনি আসল অর্থ বোঝান। তাঁর বক্তব্য, “যাঁদের মৃত্যু হয়েছে এসআইআরের কারণে, মানে ভ্যানিশ করে দিয়েছে সব ডেডবডিগুলি, সেই কারণে দুটো মালা রাখা পাশে।” তাঁর সংযোজন, “মালাগুলি রাখা আছে তাঁদের উদ্দেশ্য শ্রদ্ধার্ঘ্য দিয়ে যাঁরা মারা গিয়েছেন। এটা প্রতীকী। অন্যকিছু নয়।” এভাবেই আজ জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো।

Releated Posts

সুরুচি সংঘ ক্লাবকে জমি খালি করার নোটিশ এলআইসির

সংস্থার তরফ থেকে নোটিশ পাঠানো হলো নিউ আলিপুরে অবস্থিত সুরুচি সংঘ ক্লাবকে। তাতে বলা হয়েছে, আগামী ১৮ জুলাইয়ের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

সই জাল কাণ্ডে শোভনদেবের বাড়িতে সিআইডি

প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে। এরপর আধিকারিকরা বেরিয়ে যান। অন্যদিকে জিজ্ঞাসাবাদের পর শোভনদেব চট্টোপাধ্যায় জানান,…

ByByHafizur Rahaman Jun 20, 2026

“কণ্ঠরোধ করতে পারবে না কোনও পরিকল্পিত হামলা”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, এই ঘটনায় বড়সড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। তাঁর হুঁশিয়ারি, তাঁর কণ্ঠরোধ…

ByByHafizur Rahaman Jun 20, 2026

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top