• Home
  • জেলার খবর
  • তারিক রহমানকে উপহার হিসেবে বাংলার ফুল-মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

তারিক রহমানকে উপহার হিসেবে বাংলার ফুল-মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: এপার বাংলা থেকে ওপার বাংলায় গেল উপহার। বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারিক রাহমানকে উপহার হিসেবে বাংলার মিষ্টি ও ফুল পাঠানো হলো। তা পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকার গুলশনে অবস্থিত বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) দলীয় কার্যালয়ে সেই উপহার এসে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়েছে দলের মিডিয়া সেলের সদস্যদের তরফ থেকে এবং তা পেয়ে বেশ খুশি হয়েছেন তারিক রাহমান।

সাড়ে তিন দশক পর গত বৃহস্পতিবার বাংলাদেশে হয় জাতীয় সাংসদ নির্বাচন। ২৯৯ আসনে ভোট হয়। শুক্রবার ২৯৭টি আসনের ফল ঘোষণা করা হয়, যার মধ্যে বিএনপি ও জোটের ঝুলিতে গিয়েছে ২১২টি আসন, জামাত পেয়েছে ৭৭টি, ৬টি এনসিপি এবং দুটি পেয়েছে অন্যান্য দল ও স্বতন্ত্র। সবমিলিয়ে, বড় মার্জিনে জয় পেয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি।

বিএনপির জয় নিশ্চিত হতেই তারিক রাহমানকে শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে একটি পোস্ট করে তিনি লেখেন, “বাংলাদেশের সকল জনগণ, ভাই-বোনকে আমার তরফ থেকে শুভনন্দন। আগাম রমজান মোবারক।” এরপরই বিএনপি চেয়ারম্যানকে ভাই বলে সম্মোধন করে মুখ্যমন্ত্রী লেখেন, “জয়ের জন্য অভিনন্দন জানাই তারিকভাই, তাঁর দল ও অন্যান্য দলকে। সবাই ভালো ও সুখী থাকুন।” দুই বাংলার মধ্যে যে একটা ভালো সম্পর্ক থাকবে, তা তিনি আশা করেন বলে জানিয়েছিলেন।

এবার উপহার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকার গুলশনে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে পাঠান পশ্চিমবঙ্গের মিষ্টি ও ফুল। জানা গিয়েছে, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমান এবং বিশেষ আধিকারিক মেহেদুল ইসলাম মেহেদি থাকাকালীন গুলশনের দলীয় কার্যালয়ে সেই উপহার এসে পৌঁছেছে দলের চেয়ারম্যানের দলীয় কার্যালয়ের তরফ থেকে। প্রসঙ্গত, শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দুই বাংলার মধ্যে আম দেওয়া-নেওয়া চলত। নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের বাপেরবাড়ির পাড়ার জনপ্রিয় হাঁড়িভাঙা আম পাঠাতেন মুজিবকন্যা। বিএনপির আমলেও সেটা হয় কিনা, এটাই এখন দেখার।

Releated Posts

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানীপুরের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মমতা

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের বিধায়ক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top