• Home
  • জেলার খবর
  • মহিলা সংরক্ষণ বিলের পেছনে বাংলা ভাগের চক্রান্ত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

মহিলা সংরক্ষণ বিলের পেছনে বাংলা ভাগের চক্রান্ত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কোচবিহার: ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা মহিলা সংরক্ষণ বিলের পেছনে বাংলা ভাগের চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কোচবিহারের ঘোকসাডাঙার জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো দাবি করেন যে আসন পুনর্বিন্যাসের নামে ভোটারদের নাম বাদ দেওয়ার পাশাপাশি এনআরসি চালু করার লক্ষ্যেই এগোচ্ছে কেন্দ্র।

কোচবিহারের ছোটশিমূলগুড়ি গ্রাউন্ডের সভা থেকে এদিন কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “বিল আনছে এখন বলছে। মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ, মনপ্রাণ দিয়ে আমরা সমর্থন করেছি। কিন্তু কেন তার সঙ্গে জুড়ছো জনবিন্যাস? কেন একসাথে?”

এরপরই তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর অভিযোগ, “আসলে তোমরা চক্রান্ত করছো বাংলাকে ভাগ করার।” মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা, ভোটারদের নাম্বার দেওয়ার পাশাপাশি কেন্দ্র এনআরসি চালু করার লক্ষ্যেই এগোচ্ছে আসন পুনর্বিন্যাসের নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top