• Home
  • জেলার খবর
  • পুনেতে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ মমতার, দিলেন পরিবারের পাশে থাকার আশ্বাস

পুনেতে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদ মমতার, দিলেন পরিবারের পাশে থাকার আশ্বাস

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাংলায় কথা বলায় বিজেপি শাসিত মহারাষ্ট্রের পুনেতে হত্যা করা হয় সুখেন মাহাতো নামে বাংলার এক পরিযায়ী শ্রমিককে। বৃহস্পতিবার সেই ঘটনার প্রতিবাদ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, মমতা বন্দ্যোপাধ্যায়। কী বললেন তিনি? পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রী অপরাধীদের দ্রুত গ্রেপ্তারির দাবি তোলেন। পাশাপাশি, তিনি এটাও জানান যে গোটা বাংলা সুখেন মাহাতোর পরিবারের পাশে আছে। 

মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশোলের বাঁধডির বাসিন্দা। ২০২১ সাল থেকে থেকে তিনি পুনেতে চাকরি করতেন। কোরেগাঁও ভিমার পাশে সনৎবাড়ি এলাকায় এক গাড়ির পার্টস তৈরি করার কোম্পানিতে তিনি কাজ করতেন। সেখান থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাঁর দাদা তুলসীরাম মাহাতোর অভিযোগ, তাঁর ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি জানিয়েছেন তিনি শিকারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশের তরফ থেকেও তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

এই হত্যার খবর পেয়েই সুখেন মাহাতোর বাড়িতে ছুটে যান পুরুলিয়া জেলা তৃণমূল চেয়ারম্যান শান্তিরাম মাহাতো। তাঁর অভিযোগ, বাংলায় কথা বলার জন্য হত্যা করা হয়েছে সুখেনকে। ঘাসফুল শিবিরের তরফ থেকে দাবি করা হয়েছে যে সুখেন মাহাতো তাঁর পরিবারের একমাত্র উপার্জন করা সদস্য ছিলেন এবং তাঁর পরিবারকে সবরকম সাহায্যে আশ্বাস দেওয়া হয়েছে।

এবার এই ঘটনার প্রতিবাদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি পোস্ট করে লেখেন, “এক যুবককে অত্যাচার করা হয়েছে তাঁর ভাষা, পরিচয় ও শিকড়ের জন্য এবং হত্যা করা হয় শেষে।” এরপর ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শাস্তির দাবি তোলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর বক্তব্য, “আমি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” এরপরই মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি সুখেনের পরিবারকে বলছি, এই কঠিন মুহূর্তে আপনাদের পাশে আছে গোটা বাংলা।” আমার দেখার বিষয় যে এই ঘটনায় বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা। কি হয় আগামীদিনে, সেটাই এখন দেখার।

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top