মনোনয়ন জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আর কদিন পরই বাংলার মাটিতে বিধানসভা নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে পড়েছে জোর হইচই। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, বাম, কংগ্রেস সহ সকল দল রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজেদের মতো করে প্রচার চালাচ্ছে। মসনদকে পাখিরচোখ করে ঘুটি সাজাচ্ছে সকল শিবির। 

এই আবহে বুধবার মনোনয়ন জমা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তথা ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়। এই মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে রীতিমতো উৎসবের পরিবেশ দেখা যায় কালীঘাটে। একেবারে উপচে পড়ার মতো ভিড় লক্ষ্য করা যায় তাঁকে দেখার জন্য। কালীঘাট থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত তিনি মিছিল করে যান। সাথে ছিলেন ফিহাদ হাকিম সহ আরও অনেকে। রাস্তার দুই ধারে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন অজস্র মানুষ। শঙ্খ বাজিয়ে, উলুধ্বনি দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাঁকে।

মনোনয়ন জমা দিতে কয়েকজনকে নিয়ে ভেতরে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলে ফর্মে সই করেন। তিনি বাইরে বেরোতেই জয়ধ্বনি দলের কর্মী-সমর্থকরা।

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top