• Home
  • জেলার খবর
  • তারিক রহমানকে অভিনন্দন মমতার, দিলেন দুই বাংলার সুসম্পর্ক বজায় রাখার বার্তা

তারিক রহমানকে অভিনন্দন মমতার, দিলেন দুই বাংলার সুসম্পর্ক বজায় রাখার বার্তা

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) চেয়ারম্যান তারিক রহমানকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বার্তা তৃণমূল সুপ্রিমোর? নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি এই নিয়ে পোস্ট করেন। তারিক রহমানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানান। এছাড়া তাঁর আশা, সুসম্পর্ক টিকে থাকবে দুই বাংলার মধ্যে। 

সাড়ে তিন দশক পর বৃহস্পতিবার বাংলাদেশে হয় জাতীয় সংসদ নির্বাচন। ২৯৯ আসনে ভোট হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে ২৯৭টি আসনের ফল ঘোষণা করা হয় সেই দেশের নির্বাচন কমিশনের তরফ থেকে। তারা জানিয়েছে যে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ সিটের ফলাফল পরে জানানো হবে। সচিব আখতার আহমেদ জানিয়েছেন বিএনপি জোটের ঝুলিতে গিয়েছে ২১২টি আসন, জামাত পেয়েছে ৭৭টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ পেয়েছে ১টি এবং বাকি ৭টি গেছে স্বতন্ত্র প্রার্থীর দখলে। 

বিএনপির জয় নিয়ে তারিক রহমানকে শুভেচ্ছা জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “বাংলাদেশের সকল জনগণ, ভাই-বোনকে আমার তরফ থেকে শুভনন্দন। আগাম রমজান মোবারক।” এরপরই বিএনপি চেয়ারম্যানকে ভাই বলে সম্মোধন করে মুখ্যমন্ত্রী লেখেন, “জয়ের জন্য অভিনন্দন জানাই তারিকভাই, তাঁর দল ও অন্যান্য দলকে। সবাই ভালো ও সুখী থাকুন।” দুই বাংলার মধ্যে যে একটা ভালো সম্পর্ক থাকবে, তা তিনি আশা করেন বলে জানিয়েছেন। 

প্রসঙ্গত, শুক্রবার সকালে তারিক রহমানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি লেখেন, “আমার তরফ থেকে তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন। আপনার জয় থেকে স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকরা আপনার নেতৃত্বের উপর আস্থা রাখছেন। ভারত রয়েছে বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়নশীলতার পক্ষে। আশা করি ভারতের সঙ্গে আরও সম্পর্ক এগিয়ে যাবে আপনার নেতৃত্বাধীন বাংলাদেশের।” এবার দেখার বিষয় যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হয় বিএনপির আমলে। বিষয়টি কোনদিকে যায়, সেটাই এখন দেখার।

Releated Posts

পাহাড়ের সমস্ত বন্ধ চা বাগান খোলার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী

দার্জিলিং সফরে গিয়ে বড় প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে ফের চালু করা…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এবার লুক আউট নোটিস জারি সুমিত রায়ের বিরুদ্ধে

অর্থাৎ বিমানবন্দর বা যে কোনওভাবে যদি তিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে তক্ষুনি গ্রেফতার করা হবে তাঁকে।…

ByByHafizur Rahaman Jun 16, 2026

জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ, ছিল হামলার পরিকল্পনাও

তবে তা সফল হয়নি কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের শীঘ্র হস্তক্ষেপে। লাঠিচার্জ শুরু হতে ভেঙে যায় বিক্ষোভকারীরা। ঘটনাকে ঘিরে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবন থেকে বেরিয়ে সোজা কালীঘাটে অভিষেক

মঙ্গলবার ডিজে মন্তব্য মামলায় টানা সাড়ে ৬ ঘন্টা জেরার পর ভবানী ভবন থেকে বেরোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top