• Home
  • জেলার খবর
  • সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা শুনতে আবাসনে মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলার পাশাপাশি তুললেন সেলফি

সাধারণ মানুষের সুবিধা-অসুবিধা শুনতে আবাসনে মমতা বন্দ্যোপাধ্যায়, কথা বলার পাশাপাশি তুললেন সেলফি

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: রবিবার পদযাত্রা ও জনসভা শেষ করে রাতের দিকে ভবানীপুরের বেশ কয়েকটি বহুতল আবাসনে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকলের সঙ্গে আড্ডা দেওয়ার পাশাপাশি তাঁদের সুবিধা বা অসুবিধার কথাও শোনেন। প্রিয় নেত্রীকে কাছে পেয়ে বেশ খুশি হন সকলে। 

রবিবার বিকেলে পদযাত্রা শেষ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের এক বড় আবাসনে প্রবেশ করেন। সেখানকার বাসিন্দাদের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। মহিলারা তাঁর সঙ্গে সেলফির আবদার করলে তিনি তাতে হাসিমুখে সারা দেন। শিশুদের সঙ্গেও গল্পে মেতে থাকতে দেখা যায় তাঁকে। আবাসনের বাসিন্দারা তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে নিজেদের সমস্যার কথা জানান এবং তিনি তা শোনেন।

আবাসনের পাশাপাশি রবিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আচমকা উপস্থিতি দেখা গেল যদুবাবুর বাজারেও। ভিড়ে ঢুকে তিনি সাধারণ ক্রেতাদের পাশাপাশি ফল ও সবজি বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। তাঁকে সাধারণ মানুষের মতো কেনাকাটার মেজাজে দেখে বেশ মুগ্ধ হন ব্যবসায়ীরা।

Releated Posts

“কণ্ঠরোধ করতে পারবে না কোনও পরিকল্পিত হামলা”: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিষেক বলেন, এই ঘটনায় বড়সড় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে। তাঁর হুঁশিয়ারি, তাঁর কণ্ঠরোধ…

ByByHafizur Rahaman Jun 20, 2026

জুলপিয়া থেকে গ্রেফতার জাহাঙ্গীর পত্নী

অবশেষে গ্রেফতার করা হয় জাহাঙ্গীর খানের স্ত্রীকে। জানা গিয়েছে, ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছিলেন এক পরিচিতের…

ByByHafizur Rahaman Jun 20, 2026

গ্রেপ্তারি থেকে বাঁচতে ত্রিপুরা হাই কোর্টে অভিষেক

শুক্রবার মামলার শুনানিতে কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে আগামী আগস্ট মাসের ২১ তারিখ পর্যন্ত হাজিরা দিতে…

ByByHafizur Rahaman Jun 20, 2026

‘মমতাপন্থী’ তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ পুলিশের

আরো চাপে ‘মমতাপন্থী’ তৃণমূল। তাদের নামে থাকা ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডেবিট ফ্রিজের নির্দেশ দেওয়া হল পুলিশের তরফ থেকে।…

ByByHafizur Rahaman Jun 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top