• Home
  • জেলার খবর
  • মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপিকে আক্রমণ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, হাওড়া: গতকাল লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ করতে ব্যর্থ হয়েছে কেন্দ্র। সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রয়োজনীয় সমর্থন পায়নি তারা বিরোধীদের তরফ থেকে। সেই কারণে পাশ হয়নি বিল। বিরোধীরা এটিকে সাফল্য হিসেবেই দেখছে। উলুবেড়িয়ার নির্বাচনী সভা থেকে এই বিষয়ে বিজেপিকে চরম কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “বিজেপির পতন শুরু হয়েছে কাল থেকে।”

মহিলা সংরক্ষণ বিল নিয়ে গেরুয়া শিবিরকে তুলোধনা করে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, “৫৪৩ আসন বাড়িয়ে ৮৫০ আসন করতে চেয়েছিল মহিলা বিলের নামে। ভাগ করতে চেয়েছিল দেশটাকে। বঙ্গভঙ্গ করতে চেয়েছিল। ২১ জন সাংসদকে পাঠিয়েছি আমার এখানে ইলেকশন থাকা সত্ত্বেও। আমরা বিজেপিকে পরাজিত করেছি কাল। আগামীদিনে হঠাব। পতন শুরু হয়েছে মোদির। আমরা দিল্লিকে টার্গেট করি বাংলাকে টার্গেট করলে।”

রাজ্যে গেরুয়া শিবিরের মিথ্যাচারের অভিযোগ তুলে ঘাসফুল শিবিরের সুপ্রিমো আরও বলেন, “পতন হবে বলেছিলাম, গতকাল থেকে শুরু হয়ে গেছে তো পতন। ঝামা ঘষে দিয়েছে মুখে কাল। এবার ঝামা ঘষে দিন বাংলার মানুষ। সব যাবে, যখন পতন শুরু হয় না, একেবারে হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top