• Home
  • জেলার খবর
  • “গণতন্ত্রকেই ভ্যানিশ করে দিচ্ছে” বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতার

“গণতন্ত্রকেই ভ্যানিশ করে দিচ্ছে” বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে জোরদার প্রচার চালু করে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার গেরুয়া শিবির ও নির্বাচন কমিশনকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুর্গাপুর যাওয়ার আগে তিনি নিজের অবস্থান তুলে ধরেন। তাঁর বক্তব্য, বিজেপি গায়েব করে দিচ্ছে গণতন্ত্রকে। তবে তিনি আশাবাদী যে এর জবাব দেওয়া হবে মানুষের তরফ থেকে। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যা চলছে সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। বিজেপি গণতন্ত্রকেই ভ্যানিশ করে দিচ্ছে। ওয়াশিং মেশিন চালাচ্ছে ভ্যানিশ কুমারের নামে। জমিদারি চলছে দেশে বিজেপির।” তাঁর সংযোজন, “জবাব দেবে মানুষ। এখনো তো প্রথম এসআইআর লিস্টই পায়নি। কবে প্রকাশ হয়েছে তালিকা। নির্দেশ মানছে না কোনও।”

Scroll to Top