• Home
  • খেলা
  • “আপনজনদের সঙ্গে লড়িয়ে দেওয়া হচ্ছে” এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট গম্ভীরের

“আপনজনদের সঙ্গে লড়িয়ে দেওয়া হচ্ছে” এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট গম্ভীরের

Image

দেবজিৎ মুখার্জি: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কি টিম ইন্ডিয়ায় ফাটল? আপনজনদের সঙ্গে লড়তে হচ্ছে দলের হেড কোচ গৌতম গম্ভীরকে? বুধবার নিউজিল্যান্ডকে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে, বড় ব্যবধানে পরাজিত করার পর গৌতি রাতে যে পোস্ট করলেন, তা ঘিরে উঠতে শুরু করেছে প্রশ্ন। গম্ভীর বুঝিয়ে দিলেন যে যেই দাবি চারিদিকে করে বেড়ানো হচ্ছে যে কোচ হিসেবে তাঁর অপরিসীম ক্ষমতা, তা একেবারেই ভুল।

বিষয়টির সূত্রপাত কংগ্রেস সাংসদ শশী থারুরের এক্স হ্যান্ডেলে গম্ভীরকে নিয়ে করা একটি পোস্ট থেকে। সেখানে তাঁর প্রশংসা করে হাত-শিবিরের সাংসদ লেখেন, “নাগপুরে বেশ কিছুক্ষণ কথা হয়েছে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে। এই লোকটাকে দেশের সবচেয়ে কঠিন চাকরি করতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর। প্রতিটা ধাপে অজস্র মানুষ কটাক্ষ করে ওকে। কিন্তু ঠান্ডা মাথায় ও নিজের কাজটা করে যায়। এটার জন্য ওর প্রশংসা প্রাপ্য।”

ম্যাচ শেষে রাত বারোটা বাজার কয়েক মিনিট আগে গম্ভীর কংগ্রেস সাংসদের সেই পোস্ট শেয়ার করেন এবং তাঁকে ধন্যবাদ জানান। ক্যাপশনে তিনি লেখেন, “থারুরকে অনেক ধন্যবাদ।” এরপরই মূল বিষয়ে আসেন তিনি। গম্ভীর লেখেন, “সব বিতর্কের শেষের পর জনসম্মুখে আসবে কোচের অপরিসীম ক্ষমতা নিয়ে যুক্তি এবং সত্যিটা। ততদিন আমি উপভোগ করছি নিজেদের লোকেদের সঙ্গে লড়িয়ে দেওয়ার ব্যাপারটা, যারা কিনা সেরা নিজেদের জায়গায়।” 

বলে রাখা ভালো, এই মুহূর্তে কঠিন পরীক্ষার মুখে গম্ভীর। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার অবস্থা অত্যন্ত শোচনীয়। তার উপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হওয়া একদিনের সিরিজে পরাজয়। সুতরাং, আসন্ন ২০ ওভারের বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাঁর কাছে। তা যদি জিততে না পারে ভারত, তাহলে অনেকেই মনে করছেন যে গম্ভীরের চাকরি নিয়ে টানাটানি হতে পারে। এবার দেখার বিষয়টি শেষ পর্যন্ত তিনি নিজেকে যোগ্য হেডস্যার হিসেবে প্রমাণ করতে পারেন কিনা।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top