দেবজিৎ মুখার্জি: বর্তমানে ‘ধুরন্ধর ২’ জ্বরে ভুগছে গোটা দেশ। ৮ থেকে ৮০ সকলেই ছবিটি দেখে মুগ্ধ। সকল অভিনেতার অভিনয় প্রশংসাও করা হচ্ছে চারিদিক থেকে। তবে ছবিটিকে ঘিরে বিতর্কও কম হয়নি। এবারও পাকিস্তান বিরোধী ছবি বলে, তা সেই দেশে মুক্তি পায়নি।
এবার ছবিটি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন উত্তরপ্রদেশের প্রাক্তন শাসকদল সমাজবাদী পার্টির বিধায়ক আবু আজমি। তাঁর প্রশ্ন, “ছবিটা তো পাকিস্তানি। তাহলে সেই দেশের জনগণকে কেন দেখানো হচ্ছে না? তার পরিবর্তে কেন দেখানো হচ্ছে ভারতীয় জনগণদের?” এখানেই থেমে যাননি, তিনি ছবিটির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগও তুলেছেন। তাঁর বক্তব্য, “এই ছবিতে দেশের মাটিতে ঘটা একাধিক বড় ঘটনা এড়িয়ে গিয়ে শুধুমাত্র হাতেগোনা কয়েকটি অপরাধীর উপর ফোকাস করা হয়েছে। আসলে শুধু ঘৃণা ছড়ানোর উদ্দেশ্যে ছবিটি তৈরি হয়েছে।”
প্রসঙ্গত, জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি পরিচালককে কটাক্ষ করে বলেছেন, “মাস তিনেক আগে বিজেপির প্রচারক বলে সম্বোধন করেছিলাম আদিত্য ধরকে। এখন তো কারণটা সকলেই দেখতে পাচ্ছেন। আগেরবার চালাকির সঙ্গে বিষয়টি তুলে ধরলেও এবার কিন্তু নির্লজ্জের মতো অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে প্রোপাগান্ডা তুলে ধরেছেন।”



By











