• Home
  • জেলার খবর
  • ঝালমুড়ির বদলে ঝালমুড়ি, মোদিকে জবাব দিতে এ কি করলেন মদন?

ঝালমুড়ির বদলে ঝালমুড়ি, মোদিকে জবাব দিতে এ কি করলেন মদন?

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ঝাড়গ্রামে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঝালমুড়ি খাওয়ার বিষয়টি নিয়ে বর্তমানে জোর আলোচনা চলছে বঙ্গ রাজনীতিতে। বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই ছবি। এবার তার জবাব দিতে ঝালমুড়ি হাতে ময়দানে নামলেন ঘাসফুল শিবিরের অন্যতম হেভিওয়েট নেতা মদন মিত্র।

শহরের রাস্তায় নেমে ঝালমুড়ি খেতে ও খাওয়াতে দেখা গেল ঘাসফুল শিবিরের অন্যতম বর্ষিয়ান নেতাকে। তাঁর সঙ্গে ছিলেন টেলি অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। কড়া ভাষায় মদন মিত্র প্রশ্ন তোলেন, “যতবার মুড়ির দোকানে মোদি গিয়ে নাটক করবেন, পরের দিন আমরাও মুড়ি খেতে থাকবো সকাল থেকে।”

তিনি আরও বলেন, “মুড়ি খেতে খেতে যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন, তার একটাও রেখেছেন? উনি বললেন, যে প্রতিশ্রুতিগুলি, দুই কোটি চাকরি, ১৫ লক্ষ ক্যাশ, ৩ হাজার করে ব্যাঙ্কে, আজ পর্যন্ত একটাও সত্যি কিছু হয়েছে? আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন মুড়ি খেতে খেতে, কিন্তু যা বলে তৃণমূল, দেয় না মিথ্যে প্রতিশ্রুতি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top