দেবজিৎ মুখার্জি, দক্ষিণ ২৪ পরগনা: বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলীর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলি মৈত্রের। কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৬৭ নম্বর বুথে অবৈধভাবে ঢোকার অভিযোগ তুলে তিনি ইতিমধ্যেই নির্বাচন কমিশন ও সোনারপুর থানায় দায়ের করেছেন লিখিত অভিযোগ।
ঘাসফুল শিবিরের দাবি, রূপা গাঙ্গুলী সংশ্লিষ্ট বুথে ভোটপ্রক্রিয়া শেষ হওয়ার পর ঢোকেন, যা ঘিরে চরম উত্তেজনা ছড়ায় বুথ চত্বরে। শাসকদলের এজেন্ট ও কর্মীরা তাঁকে প্রবেশ করা থেকে বাধা দিতে গেলে শুরু হয় তর্কতর্কি। বচসা পরিণত হয় হাতাহাতিতে। ময়দানে নামতে হয় কেন্দ্রীয় বাহিনীকে।
তৃণমূল প্রার্থীর অভিযোগ, বাহিনীর তরফ থেকে লাঠিচার্জ করা হয় বিক্ষোভকারী তৃণমূল কর্মীদের উপর এবং এতে আহত হয়েছেন একাধিক দলীয় কর্মী। লাভলির প্রশ্ন, ভোট শেষ হওয়ার পর কীভাবে একজন প্রার্থী বুথে ঢুকলেন। তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপশি দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার দাবি তুলে। এবার দেখার আগে কী হয়।



By










