• Home
  • খেলা
  • লাস্ট মিনিট থ্রিলারে জয় লেভান্টের

লাস্ট মিনিট থ্রিলারে জয় লেভান্টের

Image

নিউজ ডেস্ক: এক অসাধারণ ম্যাচের সাক্ষী হলো কিউতাত দি ভ্যালেন্সিয়া স্টেডিয়াম। চলতি ‘লা লিগা’র গ্রুপ পর্বের ম্যাচে একপ্রকার অঘটন ঘটালো লেভান্টে। টুর্নামেন্ট একেবারেই ভালো যাচ্ছে না তাদের। বর্তমানে তারা পয়েন্ট তালিকার একেবারে তলায় বলা যায়। তবে শনিবার (ভারতীয় সময় অনুযায়ী) তারা পরাজিত করল, তাদের চেয়ে ছন্দে থাকা, এলচেকে। ম্যাচের ফলাফল ৩-২। বিস্তারিতভাবে বলতে গেলে পিছিয়ে থেকে সমতা ফিরিয়ে শেষ পর্যন্ত ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছে তারা। নিজেদের ঘরের মাঠে জয় পেয়ে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে তারা।

এদিন ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে নামে এলচে। ১১ মিনিটের মাথায় তাদের প্রথম গোলটি আসে। রড্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। যদিও এরপরেও একাধিক সুযোগ আসে তাদের কাছে গোল হাঁকানোর, তবে শেষ পর্যন্ত কাছাকাছি এসেও তা গোলে পরিণত করতে পারেনি। লেভান্টের কাছেও একাধিক সুযোগ আসে সমতা ফেরানোর। তবে তারাও সেই সুযোগ কাজে লাগাতে সফল হয়নি। কোনভাবে ভেঙে উঠতে পারেনি এলচের ডিফেন্স। অবশেষে প্রথমার্ধ শেষ হয় ০-১ ফলাফলে। এক গোলে এগিয়ে থাকে এলচে।

তবে দ্বিতীয়ার্ধে পাল্টাতে শুরু করে চিত্র। রীতিমতো গোলের বন্যা বয়ে। ৫০ মিনিটের মাথায় মার্টিনেজের গোলে ম্যাচে ঘুরে দাঁড়ায় লেভান্টে। দ্বিতীয় গোলটি পেতেও খুব একটা বেশি সময় লাগেনি তাদের। ৬৮ মিনিটের মাথায় ফুয়েন্টের গোলে ২-১ গোলে এগিয়ে যায় তারা। তবে ম্যাচ শেষের কিছুক্ষণ আগে বোয়ারের গোলে কামব্যাক করে এলচে। সেই মুহূর্তে প্রায় সকলেই ভেবেছিলেন যে ম্যাচ ড্র হবে। কিন্তু একেবারে লাস্ট মিনিটে গোল দেয় মাল্লুরো এবং এর সুবাদে ফের এগিয়ে যায় লেভান্টে। এরপর চেষ্টা করেও আর ইকুয়ালাইজ করতে পারেনি এলচে। ৩-২ ফলাফলে ম্যাচ জিতে খুশি নিয়ে স্টেডিয়াম ছাড়েন লেভান্টের ফুটবলার ও সমর্থকরা। এই ম্যাচের পর পয়েন্টস টেবিলে লেভান্টে পৌঁছেছে ১৯ নম্বরে এবং এলচে ৮ নম্বরে।

Releated Posts

উজবেকিস্তানকে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু কলম্বিয়ার

বড় ব্যবধানে তারা পরাজিত করল উজবেকিস্তানকে। ম্যাচের ফলাফল ৩-১।

ByByHafizur Rahaman Jun 18, 2026

শেষ মুহূর্তে সব শেষ পানামার

তাদের পরাজিত করল ঘানা ০-১ গোলে। ম্যাচ শেষ হওয়ার দোলগোড়ায় গোল খায় পানামা, যা দলের সমর্থকদের যে মন…

ByByHafizur Rahaman Jun 18, 2026

কেনের জোড়া গোল, ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বড় জয় ইংল্যান্ডের

ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড। প্রথমার্ধে দুই দলের গোল সংখ্যা সমান থাকলেও দ্বিতীয়ার্ধে সেই ব্যবধান সফলভাবে বাড়িয়ে…

ByByHafizur Rahaman Jun 18, 2026

পর্তুগালের দাপটের সামনে মাথানত করল না কঙ্গো

হাউস্টন স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে বিশ্বের সকল ফুটবলপ্রেমীকে এক সাহসী ফুটবল উপহার দিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ…

ByByHafizur Rahaman Jun 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top