বামেদের আজাদি স্লোগান মোদির মুখে

Image

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: দেখতে দেখতে শেষ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এবার দ্বিতীয় দফার দিকে এগোচ্ছে রাজ্য। ২৯ তারিখ হবে ভোটগ্রহণ। তার আগে পানিহাটিতে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার প্রার্থী, তথা অভয়ার মা, রত্না দেবনাথের পাশাপাশি দলের আরও অনেক প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন।

জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক ইস্যু তুলে আক্রমণ করেন শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তবে যে বিষয়টি সবচেয়ে বেশি সকলের নজরে পড়ে, সেটি হল তাঁর গলায় বামেদের আজাদি স্লোগান। তিনি জানান যে রাজ্যবাসীকে গেরুয়া শিবির একাধিক কষ্ট থেকে আজাদি দেবে।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলার মানুষকে আজাদি দেবে একাধিক কষ্ট থেকে বিজেপি আসলে। তৃণমূলের আতঙ্ক থেকে আজাদি, সিন্ডিকেট রাজ আর দুর্নীতির থেকে আজাদি, মেয়েদের উপর অত্যাচার থেকে আজাদি, বেকারত্ব থেকে আজাদি প্রয়োজন। এই আজাদি প্রয়োজন আবার পশ্চিমবঙ্গকে গৌরবময় করে তোলার জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top