• Home
  • দেশ
  • ত্রিপুরায় যুব কংগ্রেসের আন্দোলনে লাঠিচার্জ ও জলকামান

ত্রিপুরায় যুব কংগ্রেসের আন্দোলনে লাঠিচার্জ ও জলকামান

Image

দেবজিৎ মুখার্জি: নিট পরীক্ষায় দুর্নীতি সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার বিজেপি শাসিত ত্রিপুরায় আন্দোলন যুব কংগ্রেসের। তাঁদের বিক্ষোভ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। আন্দোলনকারীদের রুখতে লাঠিচার্জের পাশাপাশি জলকামানও ব্যবহার করা হয়। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে যুব কংগ্রেসের তরফ থেকে। ঘটনার তীব্র নিন্দা করা হয়। 

সোমবার আগরতলায় যুব কংগ্রেসের তরফ থেকে আয়োজন করা হয় বিক্ষোভ মিছিলের। মিছিলটি কংগ্রেস ভবন থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে যাওয়ার চেষ্টা করে মুখ্যমন্ত্রীর সরকারি আবাসের দিকে। তখন আন্দোলনকারীদের আটকায় পুলিশ, যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমে ব্যবহার করা হয় জলকামান। তারপরও ব্যারিকেড টপকানোর চেষ্টা করা হলে সিআরপিএফের তরফ থেকে লাঠিচার্জ করা হয়। ঘটনার তীব্র নিন্দা করে যুব কংগ্রেস। তাদের বক্তব্য, বিরোধী কণ্ঠ দমাতে শক্তি প্রয়োগ করছে সরকার।

প্রসঙ্গত, নিট পরীক্ষার প্রশ্নফাঁস সহ নানা বিষয়ে প্রতিবাদ জানাতে গেরুয়া শিবিরের বিরুদ্ধে আবারও পথে নামছেন কংগ্রেস সাংসদ, তথা লোকসভার বিরোধী দলনেতা, রাহুল গান্ধী। চলতি মাসের ১৭ তারিখে রাগার দ্বারা শুরু হচ্ছে হাত শিবিরের এই কর্মসূচি। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল বলেছেন, “কংগ্রেস দেশব্যাপী অভিযানে নামছে ছাত্রছাত্রী, চাকরিপ্রার্থী, যুব সমাজ ও শিক্ষাবিদদের একত্রিত করতে।” তিনি আরও বলেন, “কোটা থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে ১৭ জুন রাহুল গান্ধীর উপস্থিতিতে। এরপর ১০ জুলাই এলাহাবাদ, ১১ জুলাই পাটনা ও ১৪ জুলাই কর্মসূচি চলবে দিল্লিতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top