• Home
  • জেলার খবর
  • শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় মামলা রুজু লালবাজারের

শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় মামলা রুজু লালবাজারের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিরোধী দলনেতা, তথা ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমাকে কেন্দ্র করে যে অশান্তি হয়েছে, তাতে লালবাজারে তরফ থেকে রুজু করা হলো মামলা। শুধু তাই নয়, আরো একটি এফআইআর দায়ের হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো ঘিরে উত্তেজনার জেরে।

কমিশনের অভিযোগের ভিত্তিতে পুলিশের তরফ থেকে তদন্ত করা শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমাকে কেন্দ্র ঘটে যাওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির। জানা গিয়েছে, নির্দিষ্ট দিনে বিজেপির মিছিলের অনুমতি ছিল সার্ভে বিল্ডিং চত্বরে। তবে অভিযোগ, পুলিশি বাধা থাকা সত্ত্বেও সেখানে শাসকদলের কর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান মাইক বাজিয়ে। 

কমিশন এফআইআর দায়ের করেছে আলিপুর থানায়। তাদের মতে, অনুমতি ছাড়া জমায়েত ও নির্দেশ না মানা নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়ে, যা হুমকি সৃষ্টি করতে পারে আইনশৃঙ্খলার পক্ষে। অন্যদিকে চাঞ্চল্য ছড়ায় কালীঘাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোকে কেন্দ্র করেও। সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শাসকদলের বিক্ষোভ ঘিরে। এই ঘটনার ফলে আলাদা এফআইআর দায়ের করা হয়েছে কালীঘাট থানাতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top