• Home
  • জেলার খবর
  • বিজেপির হয়ে পানিহাটির প্রার্থী হওয়ায় অভয়ার মাকে কটাক্ষ কুনালের

বিজেপির হয়ে পানিহাটির প্রার্থী হওয়ায় অভয়ার মাকে কটাক্ষ কুনালের

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বুধবার তৃতীয় দফার প্রার্থী তালিকায় অভয়ার মা রত্না দেবনাথকে পানিহাটি থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। বিষয়টি জনসম্মুখে আসতেই রাজনৈতিক তরজা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। তা নিয়ে অবস্থান জানালেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। বিষয়টিকে দ্বিচারিতা তকমা দিয়ে তিনি একাধিক প্রশ্ন তুলেছেন অভয়ার মা-বাবার উদ্দেশ্যে। 

সিবিআই তদন্তের প্রসঙ্গ টেনে কুনাল ঘোষের বক্তব্য, “আপনারা সিবিআই তদন্ত চেয়েছিলেন। সেখানে দেখা গিয়েছে কলকাতা পুলিশ যাকে ধরেছিল, সেটাই ঠিক। এটা ভুলবেন না তিনটি আদালত তদন্ত দেখেছে। আপনারা বলেছেন বিচার দেয়নি সিবিআই। কাদের সিবিআই? বিজেপির। আপনারা দেখা করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। এক মিনিট সময় দেয়নি আপনাদের। অপমান, উপেক্ষা করেছে। আর এখন সেই বিজেপির প্রার্থী আপনারা। সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে আপনাদের। কিন্তু দ্বিচারিতা এটা।”

অভয়ার মায়ের ন্যায়বিচারের আশায় বিজেপি প্রার্থী হওয়া মন্তব্য প্রসঙ্গে কুনাল ঘোষ বিজেপি শাসিত রাজ্যগুলির একাধিক নারী নির্যাতনের ঘটনা তুলে ধরেন। উন্নাও, হাতরাস, প্রয়াগরাজের পাশাপাশি তুলে ধরেন বিলকিস বানোর ধর্ষকদের মালা পরানো ও ব্রিজভূষণ সরণ সিংয়ের শ্লীলতাহানি করার ঘটনা। এছাড়াও তোলেন মনিপুর, ওড়িশা, দিল্লিতে হতে থাকা একের পর এক ঘটনার প্রসঙ্গ। তৃণমূল নেতার বক্তব্য, “আপনারা ন্যায়বিচারের কথা বলবেন সেই বিজেপিতে গিয়ে? নিজেদের সম্মান আপনারা নিজেরা নষ্ট করছেন।”

দলের অবস্থান পরিষ্কার করে কুনাল ঘোষ দাবি করেন যে ঘাসফুল শিবির মনে করে কলকাতা পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে অভয়া কান্ডের দোষীদের ধরেছে এবং দলের তরফ থেকে শুধু বিরোধিতা করা হয়েছে রাম-বামের কুৎসিত প্রচারের। তিনি আরো বলেন, “কখন, কী বলেন আপনারা? ওইভাবে একটা মেয়ে মারা গেল। রাজ্য পুলিশ ব্যবস্থা নেয় হাতে থাকা বিচ্ছিন্ন ঘটনাগুলির। সিবিআই ব্যর্থ আপনারাই বললেন। প্রশ্ন কিন্তু উঠবেই কোন অঙ্কে, কীসের জন্য, কী সেই নেপথ্য কাহিনি, কেন বিজেপি প্রার্থী হতে গেলেন? নিজেরাই মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতিটাই করে ফেললেন। বেশ কয়েকটি প্রশ্ন তুলে দিয়ে গেল আপনাদের অবস্থানের পরিবর্তন, যেটা থেকে আপনারা বেরোতে পারবেন না।”

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top