অভিষেককে নোটিস কলকাতা পুরসভার

Image

দেবজিৎ মুখার্জি, কলকাতা: আরও চাপ বাড়ল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঘাসফুল শিবিরের সেনাপতকে নোটিস কলকাতা পুরসভার। অভিযোগ, বাড়তি সম্পত্তিগুলি পুরসভার অনুমতিতে তৈরি হয়েছিল কিনা, তা কেন্দ্র করে তথ্য ও নথি চেয়েই নোটিস পাঠানো হয়েছিল।

গত কয়েকদিন ধরেই অ্যাসেসমেন্টের কাজ চলছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা সংশ্লিষ্ট সংস্থার নামে থাকা দক্ষিণ কলকাতার দুটি সম্পত্তির। তারপরেই নোটিস পাঠানো হয় সোমবার। জানা গিয়েছে, ‘লিপস অ্যান্ড বাউন্ডসের’ সম্পত্তি হিসেবে দেখানো হয়েছে কালীঘাট রোডের বাড়িটি। পাশাপাশি, সবিস্তারে তথ্য চাওয়া হয়েছে হরিশ মুখার্জি রোডের বাড়ি নিয়েও।

পুরসভা জানতে চেয়েছে, বাড়িগুলি তৈরির সময়ে অনুমোদিত স্যাংশন প্ল্যান নেওয়া হয়েছিল কিনা নিয়ম মেনে এবং দরকারি অনুমতি নেওয়া হয়েছিল কিনা পরে কোনও বাড়তি নির্মাণ হলে, তার জন্য। নোটিসে নির্দেশ দেওয়া হয়েছে যাবতীয় সব প্রাসঙ্গিক নথি, অনুমোদিত প্ল্যান এবং নির্মাণ কেন্দ্রিক কাগজপত্র দ্রুত জমা দেওয়ার। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। এই বিষয়টি থেকে বিস্ফোরক কিছু বেরিয়ে আসে কিনা, সেটাই এখন নজরে রাখার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top