• Home
  • দেশ
  • অভিষেকের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন খাড়গে

অভিষেকের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন খাড়গে

Image

দেবজিৎ মুখার্জি: রাজ্যের প্রাক্তন শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনাকে ঘিরে তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল উঠলেও তারা তা অস্বীকার করেছে। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। 

তবে অভিষেকের উপর হামলার বিষয়টি আর সীমাবদ্ধ নয় রাজ্য রাজনীতিতে। এর আঁচ পড়েছে জাতীয় রাজনীতিতেও। শুধু তৃণমূল কংগ্রেস নয়, ঘটনার তীব্র নিন্দা করেছে হাত শিবির, অর্থাৎ কংগ্রেসও। সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান জানিয়েছেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। ঘটনার নিন্দা জানিয়ে তিনি দাবি করেন যে গেরুয়া শিবিরের প্রতিহিংসা ও নিপীড়নের রাজনীতির কথাই পরিষ্কারভাবে তুলে ধরে এক বিশিষ্ট বিরোধী নেতার জন্য ইচ্ছাকৃতভাবে যথেষ্ট পরিমাণের পুলিশি নিরাপত্তার অভাব। 

খাড়গে আরো লেখেন, “রাজ্য এবং কেন্দ্র সরকারকে অবশ্যই সকল বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং শীঘ্র পদক্ষেপ করতে হবে এমন হামলা প্রতিরোধে।” তাঁর সাফ কথা, “কোনও ধরনের হিংসাকে রাজনৈতিক মতপার্থক্য ন্যায্যতা দিতে পারে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top