• Home
  • জেলার খবর
  • মমতার হয়ে রাজ্যে প্রচারে আসছেন কেজরি, তার আগে তুলে ধরলেন অবস্থান

মমতার হয়ে রাজ্যে প্রচারে আসছেন কেজরি, তার আগে তুলে ধরলেন অবস্থান

Image

দেবজিৎ মুখার্জি: ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্য রাজনীতি এক আলাদা রূপ নিয়ে নিয়েছিল। বলা ভালো, রণক্ষেত্রের চেহারা নিয়ে ছিল গোটা পশ্চিমবঙ্গ। তবে দেখতে দেখতে বৃহস্পতিবার শেষ হয় প্রথম দফার ভোট। শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে বলেই মনে করছেন অনেকে। 

এবার পালা দ্বিতীয় দফার ভোটের। দিন যত এগিয়ে আসছে, ততই উত্তেজনার পারদ চড়ছে বাকি আসনগুলির ভোটারদের। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যে প্রচারে আসছেন দিল্লি প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

তার আগেই এক্স হ্যান্ডেলে নিজের বক্তব্য তুলে ধরলেন কেজরি। কী লিখেছেন তিনি? পোস্টে তাঁর লেখা, “শুনছি বাংলায় ভোট পড়েছে এসআইআরের বিরুদ্ধে। মোদিজীর এসআইআর তাঁরই বিরুদ্ধে যাচ্ছে।” উল্লেখ্য, প্রথম দফায় যে বিপুল হারে ভোটদান নিয়ে বৃহস্পতিবার থেকে জোর আলোচনা চলছে বঙ্গ রাজনৈতিক মহলে।

Releated Posts

এবার বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

সোমবার রাতে তাঁর বিরুদ্ধে বেআইনিভাবে ৩০০ কোটি টাকার মাটি কেটে বিক্রির অভিযোগ তুলে কালীতলা আশুলিয়া থানায় এফআইআর দায়ের…

ByByHafizur Rahaman Jun 16, 2026

কল্যাণের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি কাকলির

তৃণমূলের বর্ষিয়ান সাংসদ, তথা বিশিষ্ট আইনজীবী, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা সাংসদদের উদ্দেশ্যে ‘আপত্তিকর’ ও ‘অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগ…

ByByHafizur Rahaman Jun 16, 2026

ভবানী ভবনে হাজিরা অভিষেকের

নির্দেশ অনুযায়ী মঙ্গলবার, ১৬ জুন, তিনি হাজিরা দেন সিআইডির দপ্তর ভবানী ভবনে। এদিন বেলা ১২টা নাগাদ তিনি সেখানে…

ByByHafizur Rahaman Jun 16, 2026

এপাশ, ওপাশ, ধপাস……

এপাশ, ওপাশ, ধপাস ছাড়া কি বলব মাথায় আসছেনা

ByByHafizur Rahaman Jun 16, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top